Phase 2 Vote: রাত পোহালেই দ্বিতীয় দফায় ভোট গ্রহণ পশ্চিমবঙ্গে। এবার ভোট গ্রহণ হবে ১৪২ আসনে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু এখন প্রশ্ন এই দ্বিতীয় দফায় কতগুলি আসন পেতে পারে বিজেপি।
রাত পোহালেই দ্বিতীয় দফায় ভোট গ্রহণ পশ্চিমবঙ্গে। এবার ভোট গ্রহণ হবে ১৪২ আসনে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু এখন প্রশ্ন এই দ্বিতীয় দফায় কতগুলি আসন পেতে পারে বিজেপি।
210
ক'টি জেলায় ভোট
দ্বিতীয় দফায় রাজ্যের সাতটি জেলায় ভোট গ্রহণ হবে। জেলাগুলি হল- পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়া। প্রত্যেকটা জেলাই তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। আর সেই কারণেই প্রশ্ন এবার কতগুলি আসন পাবে বিজেপি।
310
প্রথম দফা
প্রথম দফায় ভোট গ্রহণ হয়েছিল ১৫২টি আসন। ভোটের দিন থেকেই বিজেপি নেতারা দাবি করেছিলেন এবার তারা ১৫২র মধ্যে ১১০ থেকে ১২০টি আসন পাবেন। যদিও উত্তরবঙ্গে তৃণমূলের রাশ দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই কম। তবে প্রশ্ন দক্ষিণবঙ্গ নিয়ে।
কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরহগনার বেশ কিছুটা এলাকা বাম আমল থেকেই শক্ত ঘাঁটি ছিল তৃণমূলের। তারপর ২০১১ সালে পালা বদলের পর এই এলাকাগুলিতে যত দিন গেছে ততই শক্তিশালী হয়েছে ঘাসফুল শিবির। আর এই দক্ষিণবঙ্গে বিজেপি কতটা বেগ দিতে পারবে তৃণমূলকে? সেইটাই প্রশ্ন।
২০২১ সালে মোট ১৮টি আসনে জিতেছিল বিজেপি। কিন্তু পরে তিনটি উপনির্বাচন তৃণমূল জিতে যায় শান্তিপুর, রানাঘাট দক্ষিণ, বাগদা। পরে কৃষ্ণনগর উত্তরের মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন। সেই অঙ্কে প্রতীক অনুসারে এখন বিজেপির ১৫। তবে এবার আগেরবারের জেতা আসনগুলি ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই প্রশ্ন এবার আগের বারের তুলনায় আসন সংখ্যা বাড়াতে পারেবে কিনা।
710
কলকাতার ১১টি আসন
কলকাতার ১১টি আসনের মধ্যে গতবার বিজেপি আর তৃণমূলের জোর টক্কর হয়েছিল। বাম-কংগ্রেস ছিল অনেকটাই পিছনে। এবার কলকাতার ১১টি আসন কোন দিকে যায় সেটাই দেখার।
810
মুখ খোলেননি অমিত শাহ
প্রথম দফায় ভোটের আগে যতটা সক্রিয় ছিলেন অমিত শাহ দ্বিতীয় দফায় আর তা নয়। তিনি একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 'এবার এখানে যথেষ্ট উৎসহ লক্ষ্য করা যাচ্ছে। অন্যবারের থেকে এবার এই এলাকা থেকে আমরা অনেক বেশি আসন পেতে পারি।' কিন্তু কতগুলি? তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেননি বিজেপির নেতা মন্ত্রীরা।
910
বিজেপি সূত্র
বিজেপি সূত্রের খবর এবার দক্ষিণবঙ্গে বিজেপির ফল গতবারের তুলনায় ভালো হবে। বিজেপির একটি সূত্র বলছে এবার কলকাতায় বিজেপি ২-৩টি আসন পেয়ে খাতা খুলতে পারে। আর বাকি জেলাগুলি থেকে বিজেপি ১৮-২০টি আসন পেতে পারে।
1010
পাকা কথা!
নবান্ন আর বঙ্গ বিধানসভায় আগামী ৫ বছর কে রাজ করতে? সবই জানা যাবে আগামী ৪ মে। সেই দিনই ফলপ্রকাশ করা হবে ভোটের। তারই দিকে তাকিয়ে রয়েছে বাম, কংগ্রেস, বিজেপি আর তৃণমূল কংগ্রেস।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.