Mahua Moitra vs Ajay Pal Sharma: IPS অজয় পাল শর্মার নর্তকীদের সঙ্গে ভিডিও পোস্ট করে খোঁচা দিলেন টিএসসি সাংসদ মহুয়া মৈত্র। তৃণমূল প্রার্থীকে হুমকি দেওয়ার পরই সরব ঘোসফুল শিবির। 

দ্বিতীয় দফায় ভোটের আগে প্রার্থীদের সঙ্গে চর্চায় আইপিএস অফিসার অজয় পাল শর্মা। উত্তরপ্রদেশ থেকে আনা হয়েছে এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মাকে। ইতিমধ্যেই তিনি বঙ্গেও সক্রিয়। পুলিশ পর্যবেক্ষক হিসেসেব তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে তাঁকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই ঘটনার পরই অজয় পাল শর্মার দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। সেখানে অজয়কে স্বল্প বসনা মহিলাদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। আর সেই ভিডিও পোস্ট করে মহুয়ার খোঁচা 'আশা করি আপনার পুলিশি দক্ষতা আপনার নাচের দক্ষতার চেয়ে ভাল...'!

মহুয়ার পোস্ট করা ভিডিও

সোশ্যল মিডিয়া এক্স-এ মহুয়া মৈত্র যে পোস্ট করে সেখানে চটুল হিন্দি গানের সঙ্গে স্বল্পবসনা নৃত্যরত স্বল্পবসনা মহিলারা। কয়েক জন ব্যক্তি বসে রয়েছেন। এই মহিলাদের সঙ্গেই পা মেলাচ্ছেন অজয় পাল শর্মা। (যদিও এই ভিডিও গুলির সত্যতা এশিয়ানেট নিউজ বাংলা যাচাই করেনি) ক্যাপশনে মহুয়া লিখেছেন, 'ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া

@DripsAjaypal

— তোমাকে 'ফ্যান্টাকপ' স্টাইলে ফুর্তি করতে দেখে খুব ভালো লাগল। একদম 'ঠান্ডা ঠান্ডা কুল কুল' থেকো। বাংলা মানেই সর্বদা তৃণমূল।'

দেখুন সেই ভিডিওঃ

Scroll to load tweet…

যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

২৯ এপ্রিল, বুধবার শেষ দফার ভোট। তার আগেই নির্বাচন কমিশন পুলিশ পর্যবেক্ষক করে রাজ্যে এনেছে যোগীরাজ্যের পুলিশ আধিকারিক অজয় পাল শর্মাকে। সোমবার ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গিরের বাড়়িতে হানা দেয় বিশাল পুলিশ বাহিনী। যার নেতৃত্বে ছিলেন অজয়। সেখানে উপস্থিত মানুষদের উদ্দেশ্যে অজয়কে হুঁশিয়ারি দিতে শোনা যায়। স্থানীয়দের অভিযোগ অজয় জাহাঙ্গিরের পরিবারের সদস্যদেরও হুঁশিয়ারি দেন। তবে তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের কথায় অজয় উত্তরপ্রদেশের 'সিংহম' হলেও তাঁর কথাবার্তা 'পুষ্পা'-র মত। তিনি আরও বলেছেন, নির্বাচন অফিসারের পক্ষপাতমূলক আচরণের সামনে কেউ মাথানত করবে না।

অজয় পাল শর্মা

সুষ্ঠু ভোট করতে নির্বাচন কমিশন ১১ জন পুলিশ পর্যবেক্ষকের তালিকা প্রকাশ করেছিল। তাতে প্রথমেই নাম ছিল উত্তরপ্রদেশের আইপিএস অজয় পাল শর্মার। অজয় পাল শর্মার প্রোফাইল ঘাঁটলে দেখা যায়, তিনি ২০১১ সালের আইপিএস ব্যাচের লুধিয়ানার ক্যাডার। পাটিয়ালার সরকারি মেডিক্যাল কলেজ থেকে বিডিএস অর্থাৎ ডেন্টাল সার্জারি নিয়ে পাশ করেছেন। তারপরই ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে আইপিএস হন। বঙ্গে আসার আগে তিনি প্রয়াগরাজের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। যোগীরাজ্যে তিনি সিংহম নামে পরিচিত। উত্তরপ্রদেশের স্থানীয় প্রবাল অজয় পাল শর্মার কথায় বাঘে গরুতে একঘাটে জল খায়। তাঁর দাপটে কাঁপে যোগীরাজ্যের মাফিয়ারা। কথার থেকে গুলি চালাতেই পছন্দ করেন তিনি। তেমনই কানাঘুষো শোনা যায় উত্তরপ্রদেশের পুলিশ মহলে।