West Bengal BJP New Joinee : বাংলার প্রাক্তন তারকা গোলকিপারের বিজেপিতে যোগ, হচ্ছেন প্রার্থীও?

Published : Mar 27, 2026, 05:59 PM ISTUpdated : Mar 27, 2026, 06:06 PM IST
BJP FLAG

সংক্ষিপ্ত

West Bengal BJP New Joinee :বিধানসভা নির্বাচনের মুখে বিজেপিতে যোগ দিলেন বাংলার প্রাক্তন তারকা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য।আসন্ন বিধানসভা নির্বাচনে অরিন্দমকে বিজেপি প্রার্থী হিসাবেও দেখা যেতে পারে। বছর পাঁচক আগেও অরিন্দম একবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। 

West Bengal BJP New Joinee :বিধানসভা নির্বাচনের মুখে বিজেপিতে যোগ দিলেন বাংলার প্রাক্তন তারকা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। আসন্ন বিধানসভা নির্বাচনে অরিন্দমকে বিজেপি প্রার্থী হিসাবেও দেখা যেতে পারে। বছর পাঁচক আগেও অরিন্দম একবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু পরে সেভাবে তাঁকে সক্রিয়ভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি। কলকাতার দুই প্রধান, মোহনবাগান-ইস্টবেঙ্গলের পাশাপাশি আইএসএলে এটিকে, মুম্বই সিটি, নর্থ ইস্ট ইউনাইটেডে, পুনে সিটি-র মত দলগুলির গোলের নিচেও দাঁড়িয়েছেন অরিন্দম। শমীক ভট্টাচার্যের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়ে বাংলার প্রাক্তন তারকা এই গোলকিপার জানালেন, “আমি দীর্ঘদিন ধরেই বিজেপির সঙ্গে জড়িত। বিজেপির আর্দশ আমায় অনুপ্রাণিত করে। দলে যোগ দেওয়ার এটা ভাল সময়, কারণ অবসর নিয়েছি তাই মনে হল রাজনীতিতে যোগ দেওয়ায় এটাই সেরা সময়।" 

প্রার্থী হওয়া নিয়ে কী জানালেন অরিন্দম

তিনি কি এবার প্রার্থী হবেন? যার জবাবব অরিন্দম বললেন,"আমাকে দল, দলের নেতৃত্বে যেটা কাজ দেবে সেটাই পালন করে যাওয়ার চেষ্টা করব। আমি টিম প্লেয়ার। সমাজের নানা স্তর, পেশার মানুষদের পাশাপাশি ফুটবলারদের জন্য ভাবলে ভাল হয়।"অরিন্দম জানান,এখন ভারতীয় ফুটবলের অবস্থা একবারে তলানিতে ঠেকেছে। আমি রাজনীতিতে ফুটবলের জন্যেও এসেছি। ফুটবলে অনেক কিছু দরকার। খেলোয়াড় টাকা দরকার। পরিকাঠামো দরকারষ নতুন ফুটবলার তুলে আনা দরকরা। দেখে ফুটবলাদের জন্য কী কী করা যায়!" এর আগে ২০২১ সালে একবার বিজেপিতে জয়েন করেছিলেন তিনি। তবে ফুটবলে ব্যস্ত থাকায় তাঁর সঙ্গে বিজেপির দূরত্ব বাড়ে। তবে ৫ বছর পর আবার ঘরেই ফিরলেন অরিন্দম।

অরিন্দম যোগদানের সময় ২০২১-এ মিঠুনের হাত থেকে বিজেপির পতাকা নিয়েছিলেন, আজ নিলেন শমীক ভট্টাচার্যর কাছ থেকে

২০২১ সালে বিজেপিতে যোগদানের সময় অরিন্দমের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আর এদিন প্রাক্তন তারকা গোলকিপারের যোগদানের সময় বিজেপির পতাকা হাতে তুলে দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

 

বঙ্গ রাজনীতিতে বাংলার ফুটবলাররা

এর আগে গত বিধানসভা ভোটে বিজেপিতে যোগ দিয়ে মানিকতলা থেকে প্রার্থী হয়েছিলেন প্রাক্তন গোলকিপার কল্য়াণ চৌবে। তবে সাধন পান্ডের কাছে হেরে গিয়েছিলেন কল্য়াণ চৌবে। তৃণমূল এবার প্রাক্তন তারকা ফুটবলার বিদেশ বসুকে সপ্তগ্রাম কেন্দ্র থেকে প্রার্থী করেছে। আইএসএফ আবার দাঁড় করিয়েছে কলকাতা ময়দানের জনপ্রিয় রেফারি প্রদীপ মণ্ডল (মিনাখাঁ)। হাওড়া থেকে তৃণমূলের দীর্ঘদিনের সাংসদ প্রসূণ বন্দ্য়োপাধ্য়ায়ও দেশের বিখ্যাত ফুটবলার ছিলেন। এর আগে বাইচুং ভুটিয়া তৃণমূলের হয়ে ভোটে লড়ে হেরেছিলেন। বিজেপির প্রার্থী হয়ে লড়েছিলেন বিখ্যাত প্রাক্তন প্রয়াত কোচ অমল দত্তও। 

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

মেয়ের প্রতি অন্যায়ের কথায় বুকে চেপে ভোটপ্রচারে নেমে পড়লেন অভয়ার মা রত্না দেবনাথ
Darjeeling Trains: গরম পড়তেই কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার স্পেশাল ট্রেন দিল রেল, জেনে নিন টাইম টেবিল