
West Bengal Crime News: এক স্বামীহারা অসহায় মহিলার সারল্যের সুযোগ নিয়ে দিনের পর দিন যৌন হেনস্থা ও জোর করে টাকা আদায়ের অভিযোগ। দীর্ঘদিন ধরে অত্যাচার সহ্য করার পর বিচার পাওয়ার আশায় পুলিশ-প্রশাসন এবং মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। তিনি পশ্চিমবঙ্গ মহিলা কমিশন, পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন, বিধাননগর পুলিশ কমিশনারেট, উত্তর ২৪ পরগনার জেলাশাসক, বসিরহাট পুলিশ জেলার কমিশনার, বসিরহাট থানা, মিনাখাঁর এসডিপিও, হাড়োয়া থানা, সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি দিনের পর দিন ধরে চলা এই অত্যাচার থেকে রেহাই পেতে চাইছেন। তাঁর আশা, প্রশাসন তাঁকে ন্যায়বিচার পেতে সাহায্য করবে এবং অভিযুক্ত ব্যক্তিকে কঠোর সাজা দেবে।
৩৫ বছর বয়সি এই মহিলা অভিযোগপত্রে জানিয়েছেন, তিনি উত্তর ২৪ পরগনার রাজারহাট থানা অঞ্চলের বাসিন্দা। আড়াই বছর আগে মায়ের চিকিৎসার প্রয়োজনে তিনি কাশীপুর থানা অঞ্চলের এক হাসপাতালে যান। সেখানে জোহর আলম মোল্লা নামে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়। জোহর তাঁকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এরপর তাঁদের মোবাইল ফোন নাম্বার আদান-প্রদান হয়। এরপর একদিন এক বাড়িতে ডেকে জোহর তাঁকে দিয়ে কিছু কাগজে সই করিয়ে নেয়। এই মহিলা বিশেষ লেখাপড়া না জানায় কিছু না বুঝেই সই করে দেন। এরপর একদিন তাঁকে ডেকে ধর্ষণ করে জোহর। সে মোবাইল ফোনে ধর্ষণের ছবি তুলে রাখে। এরপর সে হুমকি দিয়ে বলে, সে যখন ডাকবে যেতে হবে। না হলে গোপন ছবি ফাঁস করে দেবে। জোহরের এই হুমকিতে ভয় পেয়ে বেশ কয়েকবার বসিরহাট-সহ বিভিন্ন জায়গায় যেতে বাধ্য হন এই মহিলা। তাঁকে বেশ কয়েকবার ধর্ষণ করে জোহর। সে এই মহিলার কাছ থেকে জোর করে ৪৫,০০০ টাকা আদায় করে। সে ফোন করে হুমকি দেওয়ার পাশাপাশি রাস্তাতেও পিছু ধাওয়া করে ভয় দেখায় এবং হেনস্থা করে। জোহর এই মহিলাকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মেরে ফেলা, মুখে অ্যাসিড ছুড়ে মারার হুমকিও দেয় বলে অভিযোগ।
এই মহিলার আর্জি, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.