WB DA Case: বকেয়া ডিএ কবে-কীভাবে দেওয়া হবে? রিপোর্ট জমার নির্দেশ সুপ্রিম কোর্টের

Published : Aug 06, 2026, 03:46 PM IST

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মনিটারিং কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত এই রিপোর্ট আদালত নিযুক্ত মনিটরিং কমিটিকে জমা দিতে হবে আগামী দু’দিনের মধ্যে।

PREV
16

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মনিটারিং কমিটিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা সংক্রান্ত এই রিপোর্ট আদালত নিযুক্ত মনিটরিং কমিটিকে জমা দিতে হবে আগামী দু’দিনের মধ্যে। ১৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি। সে দিন রাজ্যের অবস্থান ও ডিএ সমস্যার ভবিষ্যৎ বিবেচনা করবে শীর্ষ আদালত।

26

ডিএ মামলার মূল রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কর্মচারীদের বকেয়া ডিএ রাজ্য সরকারকে মিটিয়ে দিতেই হবে। বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দ্রুত মেটানোর নির্দেশ দিয়েছিল আদালত। বাকি ৭৫ শতাংশ ধাপে ধাপে কী ভাবে মেটানো যায়, তা ঠিক করতে একটি মনিটরিং কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। সেই কমিটির বৈঠকে কী কী উঠে এসেছে সেটা শীর্ষ আদালতকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট ওই কমিটিকে তাদের বক্তব্য সব পক্ষের কাছে জমা করার নির্দেশ দিয়েছে।

36

ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হয়েছে কি না, সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার কাজ কত দূর এগিয়েছে, বকেয়া ডিএ-র কতটা মেটানো হয়েছে, আর কতটা বাকি আছে, বাকি অংশ কী ভাবে মেটানোর পরিকল্পনা রয়েছে রাজ্যের, সব তথ্যই কমিটিকে রিপোর্টে উল্লেখ করতে হবে। সেই রিপোর্ট মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে দু’দিনের মধ্যে দিতে হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ।

46

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে কর্মচারীদের একটি সংগঠনের তরফে সওয়াল করা আইনজীবী মেনকা গুরুস্বামী জানান, ডিএ দিয়ে দেওয়ার কথা বলা হলেও এখনও এক টাকাও পাননি সরকারি কর্মচারীর। আদালত যদিও জানায়, পরবর্তী শুনানির দিনই রাজ্যের অবস্থান এবং আবেদন বিবেচনা করা হবে।

56

এদিকে, রাজ্যের নতুন সরকার জানিয়েছে, বকেয়া ডিএ মেটানো হবে। বিপুল আর্থিক বোঝার কারণে ১০০ শতাংশ ডিএ দেওয়া সম্ভব হবে না। বকেয়া ডিএ-র ৮৫ শতাংশ মেটাতে পারবে তারা। বাকি ১৫ শতাংশ ছাড় দেওয়ার জন্য আদালতের কাছে আর্জি জানিয়েছে রাজ্য।

66

সরকার আরও জানায় যে বকেয়া ডিএ ধাপে ধাপে দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। মোট চার কিস্তিতে ২০২৮ সালের মধ্যে সমস্ত বকেয়া দেওয়া হবে কর্মচারীদের।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories