বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ নিয়ে আপাতত স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার দুপুরে হাওয়া অফিস জানিয়েছে, এখনই ঘূর্ণিঝড়ের কোনও ঝুঁকি নেই, তবে রাতের মধ্যেই এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।
210
কোথায় অবস্থান করছে নিম্নচাপ
মঙ্গলবার সকালে নিম্নচাপটি ওড়িশার গোপালপুর থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে ২৯০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল। ছ'ঘণ্টায় মাত্র ১৮ কিলোমিটার গতিতে ধীরে ধীরে এগোচ্ছে এটি।
310
কোন পথে এগোবে নিম্নচাপ
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১২ ঘণ্টায় বঙ্গোপসাগর ধরে আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে নিম্নচাপটি, এবং বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।
গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে 'অর্ণব', যার অর্থ সমুদ্র। উত্তর ভারত মহাসাগরে তৈরি হওয়া পরবর্তী ঘূর্ণিঝড়ের এই নাম আগেই ঠিক করে রেখেছিল বাংলাদেশ। তবে এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনও আনুষ্ঠানিক পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।
510
মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা ছয় জেলায়
নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে— উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম। কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
610
বুধ-বৃহস্পতিতে দুর্যোগ বাড়বে আরও কিছু জেলায়
বুধবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরের পাশাপাশি ঝাড়গ্রাম এবং পুরুলিয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দুই মেদিনীপুর এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির প্রাবল্য আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
710
ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও রয়েছে
বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পাশাপাশি কিছু জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই পরিস্থিতিতে বজ্রপাতের সময় খোলা জায়গায় না-থাকার পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।
810
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা
নিম্নচাপের সরাসরি প্রভাব না পড়লেও মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে।
910
সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের
বঙ্গোপসাগর উত্তাল থাকায় মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূল বরাবর গভীর সমুদ্রে যেতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। এই সময়ের মধ্যে সমুদ্রে গেলে বড় বিপদের আশঙ্কা থাকছে।
1010
ওড়িশার চার জেলায় স্কুল বন্ধ
ওড়িশার চার জেলায় স্কুল বন্ধ
সবচেয়ে বেশি দুর্যোগের আশঙ্কা থাকায় ওড়িশার খুরদা, গঞ্জাম, জগৎসিংহপুর এবং গজপতি জেলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ওড়িশার উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৫৫ থেকে ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.