Suvendu Adhikari: উত্তরবঙ্গে কটা আসন পাবে তৃণমূল? বড় দাবি শুভেন্দু অধিকারীর

Published : Feb 19, 2026, 08:24 PM IST
Suvendu Adhikari

সংক্ষিপ্ত

Suvendu Adhikari: গত বিধানসভা নির্বাচনে রাজ্যে হতাশজনক ফল করলেও, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারিয়ে চমকে দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল শত চেষ্টা করেও শুভেন্দুকে হারাতে পারছে না।

Suvendu Adhikari: গত বিধানসভা নির্বাচনে রাজ্যে হতাশজনক ফল করলেও, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারিয়ে চমকে দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল শত চেষ্টা করেও শুভেন্দুকে হারাতে পারছে না। ২০২৪ লোকসভায় মমতা অনেক চেষ্টা করলেও শুভেন্দু গড়ের দুটি আসন- তমলুক, কাঁথিতে বিজেপির কাছে পরাস্ত হন। সেই নন্দীগ্রামে ভোটের প্রস্তুতি কার্যত শুরু করে দিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা। নন্দীগ্রামে গতবারের মত তৃণমূল হেভিওয়েট প্রার্থী দাঁড় করাতে পারে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের নামও নন্দীগ্রামে প্রার্থী হিসেবে ভাসছে। তারই মধ্য়ে শুভেন্দু গড় ধরে রাখার কাজ শুরু করে দিলেন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পাড়া বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী জানা, এমন কর্মসূচি বিজেপি গোটা রাজ্য জুড়ে চলছে।

নন্দীগ্রামে ভোটের প্রস্তুতি শুরু শুভেন্দুর

গত ১০ ফেব্রুয়ারি থেকে ২ লক্ষ এমন ছোট বৈঠক হচ্ছে। আমাদের ওপরেও যেমন কাজ করতে হয়, তেমনি রাজ্যের নিচেও কাজ করতে হয়।'দলীয় কর্মীদের শুভেন্দুর পরামর্শ, 'চাঁদে হাত দিতে যান ভালো, কিন্তু মাটিতে যেন পা থাকে'। সব সময় মানুষের পাশে থাকার, মানুষের মাঝে থাকার কথাও দলীয় কর্মীদের বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। নন্দীগ্রামে প্রতিটি বুথের সংগঠনের প্রধানের সঙ্গেও বৈঠকে বসতে পারেন তিনি। এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা শুধুই সময়ের অপেক্ষা। পশ্চিমবাংলার মানুষ মমতা সরকারের ওপর ক্ষুব্ধ বলেও দাবি করেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু। আসুন এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন ইস্য়ুতে কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা।

দলীয় বিধায়ক বিষ্ণুপ্রসাদের তৃণমূলের যোগ প্রসঙ্গে

২০২৪ লোকসভার দার্জিলিং লোকসভা আসনে বিজেপির টিকিট না পাওয়ায় দলে বিদ্রোহ ঘোষণা করেছিলেন কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। রাজু বিস্তাকে পদ্ম শিবির ফের টিকিট দেওয়ার ক্ষোভে নির্দল প্রার্থী হয়ে দার্জিলিং লোকসভায় লড়েছিলেন বিজেপির বিদ্রোহী বিষ্ণুপ্রসাদ। কিন্তু মাত্র ৭ হাজার ৪০০টি ভোট পেয়ে জামানত জব্দ হওয়ার পর একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিলেন বিষ্ণু প্রসাদ। এই দলবদলকে গুরুত্ব দিলেন না শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতা বলেন,"ওই লোকটা ২০২৪ এ রাজু বিস্তারের বিরুদ্ধে নির্দল প্রার্থী ছিল, কুড়ি লক্ষ ভোটারের মধ্যে পাঁচ হাজার ভোট পেয়েছে, ওকে ওখানে কার্শিয়াং এ টিকিট দেওয়া হবে না, ওখানে তৃণমূলের ৫০ জন বিধায়ক টিকিট পাবে না বলে আমাদের দলে আসতে চায়। কিন্তু আমরা নেব না।"

উত্তরবঙ্গে তৃণমূলের সম্ভাবনা

আস্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপি দারুণ ফল করবে বলে চ্য়ালেঞ্জ নিলেন শুভেন্দু। নন্দীগ্রামের বিজেপি বিধায়কের দাবি,"উত্তরবঙ্গের ৫৪ এর মধ্যে ৪৫ এর উপরে ভারতীয় জনতা পার্টি পাবে, আমার নাম করে লিখে রাখবেন। তারপরেও পাঁচ সাতটা যা পাবে অন্যরা পাবে তৃণমূল ওখানে শূণ্য পাবে। মালদা থেকে আলিপুরদুয়ার শূন্য পাবে আমি আজকে বলে দিলাম।"প্রসঙ্গত, ২০২৪ লোকসভা নির্বাচনে দার্জিলিং,আলিপুরদুয়ার, বালুরঘাট, জলপাইগুড়ি, মালদা (উত্তর) ধরে রাখলেও, কোচবিহারে তৃণমূলের কাছে হেরে যান বিজেপির নিশীথ প্রামাণিক। ২০২১ বিধানসভায় উত্তরবঙ্গে বিজেপি+ ৩০টি ও তৃণমূল ২৪টি আসনে জিতেছিল।

নন্দীগ্রামে ভোট প্রস্তুতি

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পাড়া বৈঠক করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই ভোটের প্রস্তুতিপর্ব প্রায় তুঙ্গে। আজ নন্দীগ্রামে পাড়া বৈঠকের মধ্য দিয়ে ভোটের প্রস্তুতি শুরু বলা যায়।

দলীয় কর্মীদের ভোকাল টনিক

দলীয় কর্মীদের শুভেন্দুর পরামর্শ, 'চাঁদে হাত দিতে যান ভালো, কিন্তু মাটিতে যেন পা থাকে'। সব সময় মানুষের পাশে থাকার, মানুষের মাঝে থাকার কথাও দলীয় কর্মীদের বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। নন্দীগ্রামে প্রতিটি বুথের সংগঠনের প্রধানের সঙ্গেও বৈঠকে বসতে পারেন তিনি।

বিজেপিতে যোগদান নিয়ে

আমরা দীপাঞ্জন চক্রবর্তীর মতো এক্স এন এস জি একে নিয়েছি। উত্তরবঙ্গের ৫৪ এর মধ্যে ৪৫ এর উপরে ভারতীয় জনতা পার্টি পাবে, আমার নাম করে লিখে রাখবেন। তারপরেও পাঁচ সাতটা যা পাবে অন্যরা পাবে তৃণমূল ওখানে শূণ্য পাবে। মালদা থেকে আলিপুরদুয়ার শূন্য পাবে আমি আজকে বলে দিলাম।

PREV

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

কেন বিজেপি ছেড়ে ঘাসফুলে বিষ্ণুপ্রসাদ? দলত্যাগের আসল রহস্য 'ফাঁস' করলেন লকেট ও কৌস্তভ! দেখুন
কী চায় বাংলা? ভোটের আগে তা জানতেই বিজেপির প্রচার অভিযান Bikosito Paschim Banga