জলপাইগুড়িতে গরু আনতে গিয়ে তিস্তার চরে প্রতিবেশীর লালসার শিকার গৃহবধূ, পলাতক অভিযুক্ত

Published : Feb 19, 2026, 07:43 PM ISTUpdated : Feb 19, 2026, 07:48 PM IST
Jalpaiguri Women Police Station

সংক্ষিপ্ত

Rape Case: কিছুদিন আগেই কোচবিহারের (Cooch Behar) মেখলিগঞ্জে (Mekhliganj) এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। এবার জলপাইগুড়িতে (Jalpaiguri) এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল।

DID YOU KNOW ?
আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন
কোচবিহারের পর জলপাইগুড়ি জেলাতেও ধর্ষণের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Jalpaiguri Rape Case: সাতসকালে তিস্তা নদীর চরে গরু আনতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন এক গৃহবধূ। প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধান পাড়া গ্রামে। এই ঘটনায় ওই অঞ্চলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিনও তিস্তা নদীর চরে গরু আনতে গিয়েছিলেন ওই বধূ। অভিযোগ, নির্জন চরের সুযোগ নিয়ে প্রতিবেশী এক যুবক তাঁর ওপর চড়াও হয় এবং তাঁকে ধর্ষণ করে। ঘটনার পর নির্যাতিতা কোনওমতে বাড়ি ফিরে পরিবারকে সব জানালে জানাজানি হয়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। রাতেই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মূল অভিযুক্ত পলাতক হলেও জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের মাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি

জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। নির্যাতিতার স্বামী জানিয়েছেন, 'ও গরু আনতে চরে গিয়েছিল। তখনই প্রতিবেশী ওই যুবক ওর উপর এই অত্যাচার চালায়। আমরা দোষীর কঠোর শাস্তি চাই।' অন্যদিকে, স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ লালা জানান, এই ঘটনায় সারা গ্রাম আতঙ্কিত। পুলিশ যাতে দ্রুত অপরাধীকে গ্রেফতার করে, সেই দাবি তুলেছেন তাঁরা। বর্তমানে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং ওই অঞ্চলে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

মেখলিগঞ্জে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ

কিছুদিন আগে কোচবিহারের মেখলিগঞ্জে (Mekhliganj) এক নাবালিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। যাঁরা এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছিলেন, তাঁদেরই গ্রেফতার করে পুলিশ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিজেপি (BJP)। এই ঘটনার রেশ কাটার আগেই উত্তরবঙ্গের অন্য এক জেলায় একই ধরনের অপরাধমূলক ঘটনা ঘটল। এই ঘটনায় আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
তিস্তার চরে ১ যুবকের লালসার শিকার গৃহবধূ।
জলপাইগুড়িতে তিস্তার চরে ১ প্রতিবেশী যুবকের লালসার শিকার হয়েছেন গৃহবধূ।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

কেন বিজেপি ছেড়ে ঘাসফুলে বিষ্ণুপ্রসাদ? দলত্যাগের আসল রহস্য 'ফাঁস' করলেন লকেট ও কৌস্তভ! দেখুন
কী চায় বাংলা? ভোটের আগে তা জানতেই বিজেপির প্রচার অভিযান Bikosito Paschim Banga