
West Bengal Election News: আর মাত্র কয়েক ঘন্টা পর হিঙ্গলগঞ্জের মাটিতে পা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমি শাহ। তার আগেই হিঙ্গলগঞ্জের অফিসার ইনচার্জকে সাসপেন্ড করল কমিশন। পশ্চিমবঙ্গের ২০২৬ বিধানসভা নির্বাচনের আবহে হিঙ্গলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (OC) সন্দীপ সরকারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
কমিশন সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ, স্থানীয় রাজনৈতিক মহলের সঙ্গে গোপন আঁতাত। এবং ভোটের সময় 'লেভেল প্লেয়িং ফিল্ড' বজায় রাখতে ব্যর্থ হওয়ার গুরুতর অভিযোগ ছিল। রাজ্যের মুখ্যসচিবকে লেখা চিঠিতে কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র অবিলম্বে তাঁকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
আজ অর্থাৎ শুক্রবার সকাল ১১টার মধ্যে এই নির্দেশের কমপ্লায়েন্স রিপোর্ট বা 'অ্যাকশন টেকেন রিপোর্ট' জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২১ এপ্রিল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) এই সংক্রান্ত রিপোর্ট কমিশনে পাঠান, যা খতিয়ে দেখে এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচন কমিশন পুলিশ ও প্রশাসনকে কড়া বার্তা দিল যে ভোটের কাজে গাফিলতি বা পক্ষপাত বরদাস্ত করা হবে না।
সূত্রের খবর, উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। কারণ, চলতি মাসের ২১ তারিখ মঙ্গলবার হিঙ্গলগঞ্জের কনকনগর এলাকায় অসমের প্রাক্তন বিধায়ক কিশোরনাথ নামে এক ব্যক্তি হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের সমর্থনে প্রচারে এসেছিলেন। আর তারপরেই অভিযোগ , অসমের ওই প্রাক্তন বিধায়ক কিশোরনাথ রেখা পাত্রের উপরে ভোট পাওয়ার জন্য এলাকায় টাকা বিতরণ করছেন। তারপর এলাকাবাসী ওই ব্যক্তি সহ দুইজনকে হাতেনাতে ধরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন।
Job News: কেন্দ্রীয় সরকারি চাকরিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ, স্নাতক যোগ্যতা থাকলেই করা যাবে আবেদন
তারপর হিঙ্গলগঞ্জ থানার পুলিশ কোনও মামলার রুজু না করে প্রাথমিক পর্যায়ে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেন। মূলত সেই কারণেই নির্বাচন কমিশনের কড়া শাস্তির মুখে পড়লেন হিঙ্গলগঞ্জের ওসি সন্দীপ সরকার । অর্থাৎ ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.