West Bengal Weather: শুক্রের বিকেলে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতা-সহ আর কোন কোন জেলা?

Published : Apr 17, 2026, 04:43 PM IST

প্রখর দাবদাহ থেকে সাময়িক স্বস্তির পর শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর ঝড়ও হতে পারে। তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের বাড়বে গরম।

PREV
17

বৈশাখের শুরুতে প্রখর দাবদাহ থেকে সামান্য স্বস্তি পাওয়া গিয়েছে। কলকাতার কোথাও কোথাও বৃহস্পতিবারেও হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। আজ শুক্রেবার (Friday) বিকেলেও রয়েছে তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা। জেনে নিন ভিজবে কলকাতা-সহ কোন কোন জেলা।

27

হাওয়া অফিস (Weather Office) সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুক্রবার সন্ধ্যায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে কোথাও উঠবে কালবৈশাখীর ঝড়।

37

আজ ঝড়ের গতি থাকবে ৩০ থেকে ৪৯ কিলোমিটারের বেশি। রবিবার থেকে ফের উষ্ণ ও আর্দ্র আবহাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। গরমের অস্বস্তি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলোতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গরমের সতর্কতা আছে।

47

আজ উত্তরবঙ্গে (North Bengal) হবে বৃষ্টি। শুক্রবার দার্জিলিং, কালিম্পং-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আছে। ঝোড়ো হাওয়া বইতে পারে ৪০ থেকে ৫০ কিমি বেগে।

57

শনিবার উত্তরবঙ্গে হতে পারে ভারী বৃষ্টি। দার্জিলিং ও জলপাউগুড়িতে বৃষ্টির পূর্বাভাস আছে। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা আছে। আগামী সাত দিন তাপমাত্রার কোনও বদল হবে না।

67

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব অসমের ওপরে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার।

77

উত্তর বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকার ওপর আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার উচ্চতা সমুদ্রতল থেকে ০.৯ কিমি। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাস্প স্থলভাগে প্রবেশ করছে। তাই আজ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories