West Bengal Elections 2026: ময়নাগুড়িতে প্রার্থী ঘোষণা, লড়াইয়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল

Published : Mar 18, 2026, 09:00 PM IST
Kamatapur State Demand Council

সংক্ষিপ্ত

2026 West Bengal Legislative Assembly Election: বিধানসভা নির্বাচনের আগে ফের পৃথক রাজ্যের দাবি তুলতে শুরু করেছে গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) ও কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (Kamatapur State Demand Council)। এই দুই গোষ্ঠী এখন একজোট হয়েছে। ফলে উত্তরবঙ্গের (North Bengal) রাজনীতিতে নতুন মোড় দেখা যাচ্ছে।

DID YOU KNOW ?
ভোটের লড়াই শুরু
পৃথক রাজ্যের দাবিতে এবার বিধানসভা নির্বাচনে লড়াই করছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল।

West Bengal Politics: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly Election) আবহে এবার বিধানসভা উপ-নির্বাচনের রণকৌশল সাজাতে ময়দানে নামল কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (Kamatapur State Demand Council)। বুধবার জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ময়নাগুড়ি ব্লকের টিকাটুলি স্থিত দলীয় কার্যালয় থেকে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন জেলা সভাপতি প্রেমানন্দ রায়। সংগঠনের তরফে এই আসনে লড়াই করবেন কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের সভানেত্রী তপতী রায় মল্লিক। প্রেমানন্দ রায় জানান, তপতী রায় মল্লিক ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের প্রতীক এখনও বরাদ্দ না হলেও, তা হাতে পাওয়া মাত্রই সকলকে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও জানান যে, উত্তরবঙ্গ ও অসম মিলিয়ে মোট ৮০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের সংগঠনের।

কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের জেলা সভাপতি বলেন, 'কেএলও (Kamtapur Liberation Organization) প্রধান তথা কামতা রত্ন জীবন সিংহকে (Jiban Singha Koch) দীর্ঘ চার বছর ধরে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কামতাপুর নিয়ে কোনও দাবি পূরণ করেনি কেন্দ্র।' এই বঞ্চনার প্রতিবাদেই এবার গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে নিজেদের ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে চান তাঁরা।

একজোট গুরুং-তপতীরা

বুধবার আলিপুরদুয়ার (Alipurduar) জেলার বীরপাড়া সংলগ্ন মাকরাপাড়া চা বাগানে এক যৌথ সভায় যোগ দেন গোর্খা জনমুক্তি মোর্চা (Gorkha Janmukti Morcha) প্রধান বিমল গুরুং (Bimal Gurung) ও তপতী। তাঁরা পৃথক রাজ্যের দাবিতে হাত মিলিয়েছেন। এই সভার পর তপতী জানান, গোর্খা জনমুক্তি মোর্চা এবং তাঁদের সংগঠনের লক্ষ্য এক-পৃথক রাজ্য গঠন। এই দাবিকে আরও জোরালো করতে দুই সংগঠন মিলে ‘সেপারেট স্টেট ডিমান্ড কমিটি’ (Separate State Demand Committee) নামে একটি সাধারণ মঞ্চ তৈরি করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। গুরুং বলেন, 'আজকের বৈঠকে তরাই, ডুয়ার্স এবং সমগ্র উত্তর-পূর্ব ভারতের সামগ্রিক উন্নয়ন ও অধিকার নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে সাধারণ মানুষের জনমত সংগ্রহ করতে আমরা শীঘ্রই ময়দানে নামছি।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৮০
পশ্চিমবঙ্গ ও অসমে ৮০ আসনে লড়াই কামতাপুরীদের।
পশ্চিমবঙ্গ ও অসমের বিধানসভা নির্বাচনে ৮০ আসনে লড়াই করছে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Humayun Kabir: ডাবল আসনে লড়াইয়ের ঘোষণা! মমতাকে নিশানায় নিয়ে বড় বার্তা হুমায়ুনের
Rudranil Ghosh Shibpur:শিবপুরে জিতে প্রথমবার বিধায়ক হতে পারবেন রুদ্রনীল? কী বলছে অঙ্ক