West Bengal Elections 2026: ভোট ঘোষণার পরেই পাহাড়ে কি ধাক্কা খেল তৃণমূলের পরিকল্পনা? পাহাড়ের রাজনীতিতে মমতাপন্থী নেতা হিসাবে পরিচিত অনীত থাপার দল বিজিপিএম (BGPM)-দার্জিলিং সহ তিনটি আসনে প্রার্থী ঘোষণা করল।

West Bengal Elections 2026: ভোট ঘোষণার পরেই পাহাড়ে কি ধাক্কা খেল তৃণমূলের পরিকল্পনা? পাহাড়ের রাজনীতিতে মমতাপন্থী নেতা হিসাবে পরিচিত অনীত থাপার দল বিজিপিএম (BGPM)-দার্জিলিং সহ তিনটি আসনে প্রার্থী ঘোষণা করল। আসন্ন বিধানসভা নির্বাচনে মোমবাতি চিহ্নে দার্জিলিং (Darjeeling Assembly), কার্শিয়াং (Kurseong Assembly) ও কালিম্পিং (Kalimpong Assembly)কেন্দ্রে লড়বেন বিজিপিএম-র তিন প্রার্থী যথাক্রমে বিজয় কুমার রাই (Bijoy Kumar Rai), অমর লামা (Amar Lama) ও রুদেন সাদা লেপচা (Ruden Sada Lepcha)। এদের মধ্যে রুদেন সাদা লেপচা কালিম্পিংয়ের বিদায়ী বিধায়ক। গতবার গোর্খা জনমুক্তি মোর্চা (বিনয় তানাং)-এর হয়ে লড়ে জিতেছিলেন রুদেন লেপচা। এবার তিনি লড়বেন বিজিপিএমের হয়ে। তৃণমূলের শরিক দল হিসাবে দেখা হয় বিজিপিএম-কে। কিন্তু কার্শিয়াংয়ে প্রার্থী দিয়ে কি তৃণমূলকে ধাক্কা দিলেন অনীত? তা এখনও পরিষ্কার নয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

এসআইআর ইস্যুতে পাহাড়ে ঝড় তোলেন অনীত

জিটিএ-র চিফ এক্সিকিউটিভ তথা বিজিপি সভাপতি অমীত থাপা এসআইআর ইস্যুতে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বড় সভা করেন। অনীতের অভিযোগ,এসআইআর বহু প্রকৃত গোর্খার নাম পড়েছে। গতবার কার্শিয়াং বিধানসভা আসনে বিজেপির টিকিটে লড়ে জিতে বিধায়ক হয়েছিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। কিন্তু ভোটের মুখে সম্প্রতি বিষ্ণুপ্রসাদ তৃণমূলে যোগ দেন। বিষ্ণুর কেন্দ্রে আগেই প্রার্থী দিয়ে পাহাড়ের রাজনীতিতে খেলা জমিয়ে দিলেন অনীত। প্রসঙ্গত, ২০২১ বিধানসভায় দার্জিলিংয়ে জিতেছিলেন বিজেপির নীরাজ জিম্বা।

পাহাড়ের রাজনীতিতে কারা এগিয়ে

প্রসঙ্গত, রাজ্য বিধানসভায় পাহাড়ে মোট তিনটি বিধানসভা আসন আছে। সেগুলি হল-কালিম্পং, দার্জিলিং ও কার্শিয়াং। এছাড়াও দার্জিলিং লোকসভার অধীনে আছে মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, শিলিগুড়ি বিধানসভা আসন। বিজেপি গতবার এই ৬টি আসনের মধ্যে ৫টি-তে জিতেছিল, একটিতে জিতেছিল গোর্খা জনমুক্তি মোর্চা (বিমল গুরুং)। পাহাড়ে তৃণমূল খাতা খুলতে পারেনি। গত চারটি লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে বিপুল ভোটে জিতে আসছে বিজেপি। সেখানে পাহাড়ে অনেক চেষ্টা করেও বারবার ধাক্কা খাচ্ছে তৃণমূল। এবারও কি তেমন কিছু হতে চলেছে?