West Bengal Elections 2026: 'দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার,' দাবি সুকান্তর

Published : Apr 01, 2026, 06:06 PM IST
Sukanta Majumdar

সংক্ষিপ্ত

2026 West Bengal Legislative Assembly election: চলতি মাসের শেষদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনে দুই দফায় ভোটগ্রহণ করা হতে চলেছে। আগামী মাসের শুরুতে ফল প্রকাশিত হবে। প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে মরিয়া বিজেপি (BJP)। রাজ্যজুড়ে জোরদার প্রচার চলছে। এবার ক্ষমতায় আসার বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।

DID YOU KNOW ?
১৭৭ আসনের লক্ষ্যে বিজেপি
এবারের বিধানসভা নির্বাচনে সারা রাজ্যে ১৭৭ আসনে জয়ের লক্ষ্যে বিজেপি। ভোটের আগে জোরকদমে প্রচার চলছে।

Sukanta Majumdar: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গঠন করতে চলেছে বিজেপি (BJP)। আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনই বিজেপি-র ঝুলিতে যাবে। আলিপুরদুয়ারে এসে এমনই দাবি করলেন রাজ্য বিজেপি-র প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, এ বার রাজ্যে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বে রাজ্যে পরিবর্তন নিশ্চিত। পাশাপাশি তিনি দাবি করেন, আলিপুরদুয়ার জেলার পাঁচটি আসনেই বিজেপি জয় পাবে। উত্তরবঙ্গে বিজেপি বেশ শক্তিশালী। এই কারণে এবারের বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গে বিজেপি-র ফল ভালো হবে বলে আশায় নেতা-কর্মীরা। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভালো ফল করতে হবে।

আলিপুরদুয়ারে শক্তি প্রদর্শন বিজেপি-র

আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বুধবার আলিপুরদুয়ার জেলায় বিজেপি-র পক্ষ থেকে ব্যাপক শক্তি প্রদর্শন করা হল। জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার আগে শহরের বি এম ক্লাব ময়দানে একটি বড় জনসভা আয়োজন করা হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুকান্ত।‌ এই জনসভায় কালচিনি, মাদারিহাট, ফালাকাটা, কুমারগ্রাম ও আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্র থেকে হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক অংশ নেন। সারা ময়দান জুড়ে ছিল উৎসাহ ও উচ্ছ্বাসের পরিবেশ। জনসভা শেষে একটি বিশাল মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে জেলা প্রশাসনিক ভবন ‘ডুয়ার্সকন্যা’ পর্যন্ত পৌঁছয়। এরপর বিজেপি-র পাঁচজন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন কালচিনির বিশাল লামা, কুমারগ্রামের মনোজ কুমার উরাঁও, আলিপুরদুয়ারের পরিতোষ দাস, ফালাকাটার দীপক বর্মন এবং মাদারিহাটের লক্ষ্মণ লিম্বু। এই সময় দলীয় কর্মী ও নেতৃত্বের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

২৩ এপ্রিল ভোটগ্রহণ

২৩ এপ্রিল আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোটগ্রহণ করা হবে। ভোটের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি-র কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারা প্রচারে আসছেন। তাঁরা কর্মীদের লড়াই করার বার্তা দিচ্ছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২৩
২৩ এপ্রিল আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গে ভোটগ্রহণ হতে চলেছে।
এবারের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ হতে চলেছে ২৩ এপ্রিল। সেদিন ভোটগ্রহণ করা হবে উত্তরবঙ্গে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: তৃণমূলের অতীতের কথা বলতেই ফেটে পড়ল জনতা! কী এমন বললেন শমীক?
Suri: 'TMC অফিসে ক্যারাম খেলতে এসেছেন?' BJP কর্মীকে বাঁচাতে রণমূর্তি ধরলেন জগন্নাথ চট্টোপাধ্যায়! তারপর?