
Shyamal Hati BJP: হাওড়া দক্ষিণে পদ্ম ফোটাতে বড় দাবী বিজেপি প্রার্থী শ্যামল হাতির
হাওড়া দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রাক্তন আধিকারিক শ্যামল হাতি। এই কেন্দ্রে এখনও পর্যন্ত কোনও নির্বাচনেই জয় পায়নি বিজেপি। এবার হাওয়া বদলের বিষয়ে আত্মবিশ্বাসী শ্যামল।
হাওড়া দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, এমনকী এসইউসিআই-ও প্রার্থী ঘোষণা করে দিয়েছে আগেই। বিজেপি প্রার্থীর নাম কবে ঘোষণা করা হবে তা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল ছিল। মঙ্গলবার সেই কৌতূহলের অবসান হয়েছে। এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রাক্তন আধিকারিক শ্যামল হাতির নাম ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে এখনও পর্যন্ত কোনও নির্বাচনেই জয় পায়নি বিজেপি। এবার হাওয়া বদলের বিষয়ে আত্মবিশ্বাসী শ্যামল। প্রার্থীর নাম ঘোষণা হতেই গেরুয়া শিবিরে তৎপরতা দেখা যাচ্ছে। বিজেপি নেতা-কর্মীরা ফুল দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানিয়েছেন। সবাই আশাবাদী, দল শুধু এই কেন্দ্রেই না, সারা রাজ্যেই জয় পাবে। এশিয়ানেট নিউজ বাংলার মুখোমুখি হয়ে সে কথাই বললেন শ্যামল।
Add Asianetnews Bangla as a Preferred Source
