Yuva Sathi Helpline: একটা ফোন কলেই মিলবে যুবসাথীর টাকা! আবেদনের জন্য কোনও ঝক্কি পোহাতে হবে না, জেনে নিন টোল ফ্রি নম্বর

Published : Mar 06, 2026, 12:23 PM IST

মাত্র একটা নম্বর ডায়াল করলেই মিলবে যুবসাথীর টাকা! আবেদনের জন্য কোনও ঝক্কি পোহাতে হবে না, জেনে নিন সেই টোল ফ্রি নম্বর

PREV
18
এক ফোনেই মিলবে যুবসাথী!

রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য চালু হওয়া বাংলার যুবসাথী (Banglar Yuva Sathi Scheme) নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এই প্রকল্পে আবেদন করার সময় অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই সমস্যার দ্রুত সমাধানের জন্য এবার বিশেষ হেল্পডেস্ক পরিষেবা চালু করা হয়েছে।

28
এক ফোনেই মিলবে যুবসাথী!

সরকারি সূত্রে জানা গেছে, এই হেল্পডেস্কের মাধ্যমে আবেদনকারীরা তাদের আবেদনপত্র সংক্রান্ত প্রশ্ন, নথিপত্রের সমস্যা বা আবেদন স্ট্যাটাস সম্পর্কে সহজেই তথ্য জানতে পারবেন।

38
এক ফোনেই মিলবে যুবসাথী!

কখন ও কীভাবে যোগাযোগ করবেন

যারা এই প্রকল্পে আবেদন করেছেন বা আবেদন করতে চান, তারা নির্দিষ্ট সময়ে হেল্পডেস্ক নম্বরে ফোন করে সাহায্য নিতে পারবেন।

48
এক ফোনেই মিলবে যুবসাথী!

হেল্পডেস্ক নম্বর: 6292248888

সময়: সোমবার থেকে শুক্রবার

সময়সূচি: সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত (সরকারি ছুটির দিন বাদে)

58
এক ফোনেই মিলবে যুবসাথী!

কী এই বাংলার যুব সাথী প্রকল্প

রাজ্যের শিক্ষিত কিন্তু কর্মহীন যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই প্রকল্প শুরু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় নির্বাচিত আবেদনকারীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

68
এক ফোনেই মিলবে যুবসাথী!

সরকারের তরফে জানানো হয়েছে, এই অর্থ সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন

এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা দরকার। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। বয়স সাধারণত ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। অন্তত মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীর কোনও স্থায়ী চাকরি থাকা চলবে না।

78
এক ফোনেই মিলবে যুবসাথী!

এই প্রকল্পে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। সরকারি শিবির ও অনলাইন ব্যবস্থার মাধ্যমে বহু যুবক-যুবতী এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন।

88
এক ফোনেই মিলবে যুবসাথী!

রাজ্য সরকারের মতে, এই উদ্যোগ বেকার যুবকদের কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি তাদের চাকরির প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও সহায়ক হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories