'একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে ভোট করাতে দেব না', চূড়ান্ত তালিকা নিয়ে কড়া হুঁশিয়ারি বিমান-নওশাদের

Published : Mar 06, 2026, 11:09 AM IST

Opponents On West Bengal SIR Update: ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ হুমায়ুন কবির সহ বিরোধী দলের রাজনৈতিক নেতাদের। কী বলছেন তাঁরা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
17
এসআইআর প্রক্রিয়া নিয়ে হুমায়ুনের প্রতিক্রিয়া

ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানালেন ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন জমা দিয়েছেন তিনি। চিঠিতে তিনি দাবি করেছেন, পশ্চিমবঙ্গে চলমান স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) প্রক্রিয়া ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি হয়েছে। তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ায় নানা অনিয়ম ও অসংগতি সামনে এসেছে।

27
হুমায়ুনের দাবি ঘিরে রাজনৈতিক তরজা শুরু

হুমায়ুন কবিরের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রায় ৫ লক্ষ ৪০ হাজার নোটিস জারি করা হলেও অনেক ক্ষেত্রেই ভোটাররা নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম জমা না দেওয়ায় তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। এছাড়াও অভিযোগ করা হয়েছে, প্রায় ৬ লক্ষ ৫০ হাজার প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে ।

37
যোগ্য ভোটারদের বঞ্চিত না করার দাবি

প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম যাচাইয়ের আওতায় রয়েছে বলেও দাবি করা হয়েছে। বিধায়কের বক্তব্য, আদালতের নির্দেশ অনুযায়ী এই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আসন্ন বিধানসভা নির্বাচন ঘোষণা না করার বিষয়টি বিবেচনা করা উচিত। চিঠির শেষে তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন, যাতে বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং কোনও যোগ্য নাগরিক যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হন। 

47
এসআইআর-এর চূড়ান্ত তালিকা নিয়ে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকীর মন্তব্য

এই বিষয়ে তিনি বলেন যে, ‘’জ্ঞানেশ কুমার বলেছিলেন ২০০২-এর লিস্টে যাদের নাম আছে, বা আত্মীয়দের নাম আছে তাদের কিছু হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের নাম এজুডিকেশনের আওতায় আনা হয়েছে। যা কথা ছিল, তা হলো না। ৬০ লাখ ভোটারদের যাদের নাম এজুডিকেশন এ আছে, তার দ্রুত নিষ্পত্তি করতে হবে, তাদের সব নিষ্পত্তি হওয়ার পরেই ভোট করতে হবে। ফুল বেঞ্চ আসলে recognised পার্টি রা অল পার্টি মিটে বসবে, আমরা unrecognised পার্টি হলেও, চেষ্টা করব CEO স্যারের স কথা বলে সেই মিটিং এ থাকতে।''

57
গণতন্ত্রের উৎসব নিয়ে বড় কথা আইএসএফ বিধায়কের

‘’কিছু মানুষকে দূরে সরিয়ে রেখে গণতন্ত্রের উৎসব করানো সম্ভব না। প্রয়োজনে ভোট পেছানো হোক, রাষ্ট্রপতি শাসনের সমর্থনে নই আমরা। তবে পুরো টার্ম শেষ হয়ে গেলে রাষ্ট্রপতি শাসন কিংবা সুপ্রিম কোর্টের নির্দেশের সরকারের শাসনকাল বৃদ্ধির ব্যবস্থা হোক। DEO-দের ভূমিকা কী প্রতিটা জেলায় কর্মসূচি করে আমরা জানতে চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায় শাসক কেমন, আমি সেই সম্পর্কে কিছু বলবো না, কিন্তু রাজ্য সরকারের তরফে সুপ্রিম করতে এজুডিকেশন এর বিষয়ে মামলা করা হোক আমরা চাইবো।'' 

67
ভোটারদের হয়রানি করার অভিযোগ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর

এসআইআর-এর চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে তিনি বলেন যে,  ‘’৬০ লক্ষ ভোটারকে হয়রানিতে ফেলে দেওয়া হয়েছে। সমাধান কী? সমাধান না করে ভোট কীভাবে হবে? DEO বা ERO র মাধ্যমে যখন কোনও সমস্যা দেখা দিয়েছে নির্বাচন কমিশন ব্যবস্থা নেয়নি কেনো? BLO-দের অবস্থান, কজন BLO রয়েছে সেখানে? পাঁচজন মাত্র BLO ছিলেন? তাদের কাজ টা ঠিক ভাবে করা হয়েছে কিনা দেখা হয়েছে? যাদের বাদ নাম গিয়েছে, তাদের কারণ দেখানো হয়েছে? দেখানো হয়নি, তাহলে পরবর্তী পদক্ষেপ তারা নেবেন কীভাবে? তবে ভোট কীভাবে হবে?''

77
বিধানসভা ভোট করানো নিয়ে বড় হুঁশিয়ারি বামফ্রন্ট চেয়ারম্যানের

‘’যদি একটা ভোটারকে বাদ দিয়ে ভোট করাতে হলেই আমরা ভোট করাতে দেবো না। 'SIR' তো আগেও হয়েছে, কাকপক্ষীও টের পায়নি। BLO-দের বিক্ষোভ হয়েছে তখন? বৈধ ভোটার যে বাদ যাবে না, তার গ্যারেন্টি কে দেবে? CEO বলেছেন আপনাদের কথা অল পার্টি মিটিং এ বলবেন। সব দেখেছি, ধর্নাতে বসবেন মুখ্যমন্ত্রী, প্রস্তুতি দেখাচ্ছে। আমরা বসলে করা যাবে না, তারা করবেন।'' 

Read more Photos on
click me!

Recommended Stories