মহালয়ার পরেই পেয়ে যাবেন অক্টোবরের মাইনে, সঙ্গে মিলবে ২০ শতাংশ ডিএ? পুজোর আগে মোট কত টাকা পাবেন কর্মীরা

Published : Sep 24, 2026, 09:27 AM IST

সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। অক্টোবর মাসের বেতন, পেনশন ও ফ্যামিলি পেনশন মহালয়ার পরেই দেওয়া হবে। একইসঙ্গে প্রযোজ্য ক্ষেত্রে বর্ধিত ২০ শতাংশ DA ও DR-ও মিলবে। পুজোর আগে মোট কত টাকা পাবেন কর্মীরা

PREV
110
পুজোর আগেই বড় ঘোষণা

পুজোর মাসে সরকারি কর্মীদের জন্য বড় খবর। দুর্গাপুজোর আগেই অক্টোবর মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অর্থ দফতরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবরই সরকারি কর্মীদের অক্টোবর মাসের বেতন দেওয়া হবে।

210
১৫ অক্টোবরেই বেতন

সাধারণত মাসের শেষের দিকে সরকারি কর্মীদের বেতন দেওয়া হয়। কিন্তু এবার দুর্গাপুজোর কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই অক্টোবরের বেতন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ১৫ অক্টোবর বেতন দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া আগেই সম্পন্ন করতে বলা হয়েছে সংশ্লিষ্ট আধিকারিকদের।

310
পেনশনভোগীরাও পাবেন টাকা

শুধু কর্মরত সরকারি কর্মীরাই নন, অবসরপ্রাপ্ত কর্মীদের জন্যও একই ব্যবস্থা করা হয়েছে। অক্টোবর মাসের পেনশনও ১৫ অক্টোবর দেওয়া হবে। একই দিনে ফ্যামিলি পেনশনভোগীদের অ্যাকাউন্টেও টাকা পাঠানোর নির্দেশ রয়েছে।

410
ষষ্ঠীর আগেই টাকা

এবার দুর্গাপুজোর ষষ্ঠী পড়েছে ১৬ অক্টোবর। অর্থাৎ ষষ্ঠীর ঠিক আগের দিনই সরকারি কর্মী এবং পেনশনভোগীদের অ্যাকাউন্টে অক্টোবরের টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। ফলে পুজোর আগেই হাতে থাকবে মাসের বেতন বা পেনশনের টাকা।

510
শুধু বেতন নয়

অর্থ দফতরের নির্দেশিকায় শুধু নিয়মিত বেতনের কথা বলা হয়নি। Grant-in-Aid-এর আওতায় থাকা বেতন, মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড এবং সাম্মানিকের টাকাও ১৫ অক্টোবর দেওয়ার কথা জানানো হয়েছে।

610
সঙ্গে মিলবে বাড়তি DA

অক্টোবরে বেতন এগিয়ে আনার পাশাপাশি রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। যাঁরা বর্ধিত মহার্ঘ ভাতা বা DA পাওয়ার যোগ্য, তাঁদের ক্ষেত্রে বর্ধিত DA-সহই অক্টোবরের বেতন দেওয়া হবে। পেনশনভোগীদের ক্ষেত্রে প্রযোজ্য বর্ধিত DR-ও একইসঙ্গে দেওয়ার কথা রয়েছে।

710
২০ শতাংশ অতিরিক্ত DA

রাজ্য সরকারের আগের ঘোষণা অনুযায়ী, ১ অক্টোবর ২০২৬ থেকে সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ DA কার্যকর হওয়ার কথা। এর ফলে আগে ১৮ শতাংশ DA-এর সঙ্গে নতুন ২০ শতাংশ যোগ হয়ে মোট DA ৩৮ শতাংশে পৌঁছবে।

810
পেনশনেও বাড়তি সুবিধা

শুধু কর্মরতদের নয়, রাজ্য সরকারি পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের ক্ষেত্রেও বর্ধিত DR-এর ব্যবস্থা করা হয়েছে। ফলে ১৫ অক্টোবরের পেনশনের সঙ্গেই প্রযোজ্য ক্ষেত্রে বাড়তি মহার্ঘ ত্রাণের টাকা পাওয়ার কথা।

910
আগেই বিল জমা দেওয়ার নির্দেশ

নির্ধারিত দিনে যাতে টাকা পৌঁছে দেওয়া যায়, তার জন্য ট্রেজারি এবং সংশ্লিষ্ট Drawing and Disbursing Officer-দের আগেভাগেই বিল জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ ১৫ অক্টোবরের পেমেন্ট নিশ্চিত করতে প্রশাসনিক প্রস্তুতিও আগে থেকে সেরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

1010
পুজোর আগে একসঙ্গে বেতন ও DA

সব মিলিয়ে, অক্টোবর মাসে সরকারি কর্মীদের জন্য দুটি গুরুত্বপূর্ণ বিষয় একসঙ্গে আসছে—অগ্রিম বেতন এবং বর্ধিত DA। ১৫ অক্টোবর বেতন-পেনশন দেওয়ার নির্দেশের পাশাপাশি যোগ হচ্ছে প্রযোজ্য ক্ষেত্রে ২০ শতাংশ অতিরিক্ত DA/DR। আর তার পরের দিনই ষষ্ঠী। ফলে পুজোর শুরু হওয়ার আগেই সরকারি কর্মী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে অক্টোবরের টাকা পৌঁছনোর ব্যবস্থা করা হয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories