WB Government DA: পুজোর আগেই মিলবে ৮ বছরের বকেয়া DA, কারা-কীভাবে পাবেন টাকা?

Published : Sep 24, 2026, 08:00 AM IST

দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পুজোর আগেই ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বকেয়া ডিএ মেটাতে চলেছে রাজ্য সরকার। এই টাকা তোলার ক্ষেত্রে আছে বিশেষ নিয়ম। জেনে নিন কারা-কীভাবে পাবেন টাকা?

PREV
15

দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এবার পুজোর আগেই মিলবে ৮ বছরের বকেয়া ডিএ। সেই মতো নোটিফিকেশন দিয়েছে অর্থ দফতর। ওই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ২০০৮ সালের ১ এপ্রিল ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ এক কিস্তিতেই দিয়ে দেবে রাজ্য।

25

ইতিমধ্যে অক্টোবর মাসের বেতন, পেনশন এবং ডিএ ১৫ অক্টোবর দেবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছিল তাহলে বকেয়া জিএ দেবে কবে? সদ্য মিলল তারই উত্তর।

35

সদ্য জারি হওয়া নোটিফিকেশনে বলা হয়েছে, সর্বভারতীয় উপভোক্তা মূলক সূচক বা এআইসিপিআই-র ১০০ শতাংশ বারেই বকেয়া ডিএ দেওযা হবে। এখন প্রশ্ন হল কারা পাবেন এই টাকা? কীভাবে মিলবে বকেয়া ডিএ।

45

অর্থ দফতর পরিষ্কার করে জানিয়েছেন, গ্রুপ ও থেকে ডি সকলে পাবেন টাকা। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি- এই তিন পদমর্যাদার কর্মীদের ডিএ জমা পড়বে তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকউন্টে। গ্রুপ ডি কর্মচারীদের টাকা পাঠানো হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

55

এক্ষেত্রে প্রকাশ্যে এল আরও এক নিয়ম। জানা যাচ্ছে, এই টাকা সহজে তুলতে পারবেন না কর্মীরা। গ্রুপ এ, বি এবং সি কর্মীদের টাকা যাবে জিপিএফ অ্যাকাউন্টে। এখানে জমা টাকা ২০০৮ সালের ৩১ মার্চ পর্যন্ত অ্যাডভান্স বা চূড়ান্ত টাকা তোলা যাবে না। তবে, এই সময়ের আগে কেউ অবসর নিলে বা মৃত্যু হলে এই নিয়ম শিথিল হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories