কৃষকদের জন্য বড় স্বস্তির খবর। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় (PMFBY) এবার কৃষকদের প্রিমিয়ামের অংশও মেটাতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ, ফসল বিমার জন্য কৃষকদের পকেট থেকে আর টাকা খরচ করতে হবে না। বিমার পুরো প্রিমিয়ামের দায়িত্ব নিতে চলেছে রাজ্য।
পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় স্বস্তির খবর। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় (PMFBY) এবার কৃষকদের প্রিমিয়ামের অংশও মেটাতে চলেছে রাজ্য সরকার। অর্থাৎ, ফসল বিমার জন্য কৃষকদের পকেট থেকে আর টাকা খরচ করতে হবে না। বিমার পুরো প্রিমিয়ামের দায়িত্ব নিতে চলেছে রাজ্য। রবি মরশুমের ফসল বিমার জন্য কৃষকদের প্রায় ২০০ কোটি টাকা প্রিমিয়াম দেওয়ার কথা ছিল। কিন্তু কৃষকদের আর্থিক বোঝা কমাতে সেই টাকাও সরকার বহন করার সিদ্ধান্ত নিয়েছে।
25
কৃষি দফতরের পাঠানো প্রস্তাবে অর্থ দফতর অনুমোদন দিয়েছে। এবার আগামী ২৩ নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি পেশ হওয়ার কথা। মন্ত্রিসভার অনুমোদন পেলেই চূড়ান্তভাবে কার্যকর করার পথ পরিষ্কার হবে। প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার নিয়ম অনুযায়ী, রবি মরশুমে কৃষকদের বিমাকৃত অর্থের সর্বোচ্চ ১.৫ শতাংশ প্রিমিয়াম দিতে হয়। বাকি প্রিমিয়ামের অংশ কেন্দ্র ও রাজ্য সরকার বহন করে। এবার কৃষকদের সেই ১.৫ শতাংশের দায়ও রাজ্য সরকার নিতে চলেছে। ফলে এই সিদ্ধান্ত কার্যকর হলে যোগ্য কৃষকদের ফসল বিমার জন্য নিজেদের পকেট থেকে কোনও টাকা দিতে হবে না।
35
প্রতিবেদন অনুযায়ী, রবি মরশুমে কৃষকদের প্রিমিয়ামের অংশ হিসেবে প্রায় ২০০ কোটি টাকা দেওয়ার কথা ছিল। রাজ্যের নিজস্ব প্রিমিয়ামের অংশ ছিল প্রায় ৩৭.৫ কোটি টাকা। কৃষকদের উপর থেকে এই অতিরিক্ত আর্থিক চাপ সরাতেই পুরো প্রিমিয়ামের দায়িত্ব নেওয়ার উদ্যোগ। অর্থ দফতরের অনুমোদন ইতিমধ্যেই মিলেছে। এবার অপেক্ষা ২৩ নভেম্বরের মন্ত্রিসভার বৈঠকের।
45
কোন কোন ফসলের চাষিরা উপকৃত হবেন?
রবি মরশুম চলে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। এই মরশুমে বাংলায় প্রায় ১৩ ধরনের ফসল চাষ হয়। তার মধ্যে উল্লেখযোগ্য:
- আলু
- বোরো ধান
- মসুর ডাল
- মুগ ডাল
- খেসারি
- ছোলা
- সরিষা
- বাদাম
- তিল
- আখ
এই ফসলগুলির মধ্যে বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত ও যোগ্য ফসলের চাষিরাই বিমার সুবিধা পাবেন।
55
আলুচাষিদের জন্য আগেই বড় ঘোষণা
এর আগে আলুচাষিদের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আনার কথা ঘোষণা করা হয়েছিল। রাজ্যে প্রায় ২০ লক্ষ আলুচাষি রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের বিমার প্রিমিয়ামের খরচও সরকার বহন করার উদ্যোগ নিয়েছে। এবার রবি মরশুমের অন্যান্য ফসলের ক্ষেত্রেও কৃষকদের প্রিমিয়ামের বোঝা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.