Rain Holidays in School: টানা বৃষ্টি চলবে রাজ্যে, পরপর ৪দিন স্কুল ছুটির ঘোষণা! সোমবার কি স্কুল খুলবে?

Published : Nov 19, 2026, 05:55 PM IST

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। ওড়িশার ছয় জেলায় স্কুল বন্ধ। বাংলাতেও কি ঘোষণা হবে স্কুল ছুটি? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

PREV
17
একাধিক জেলায় বৃষ্টি

বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় আকভানের (Cyclone Akvan) প্রভাবে আবহাওয়ার বড়সড় পরিবর্তন বাংলায়। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবারও পরিস্থিতির বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হবে কি না, তা নিয়ে অভিভাবকদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।

27
ওড়িশার ছয় জেলায় স্কুল বন্ধ

ঘূর্ণিঝড় আকভানের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে ওড়িশা সরকার। রাজ্যের ছয়টি জেলায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত সমস্ত সরকারি, সরকার পোষিত এবং বেসরকারি স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে গজপতি, গঞ্জাম, পুরী, জগৎসিংপুর, কেন্দ্রপাড়া ও কন্ধমাল। পাশাপাশি এই জেলাগুলিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় পড়ুয়ারা টানা চারদিন স্কুলে যেতে হবে না। পরিস্থিতি পর্যালোচনা করে ছুটির মেয়াদ বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।

37
বাংলায় স্কুল বন্ধের ঘোষণা কি হবে?

ওড়িশার মতো পশ্চিমবঙ্গেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনও জেলায় সমস্ত স্কুল বন্ধ রাখার বিষয়ে রাজ্য সরকারের তরফে এমন কোনও ঘোষণা সামনে আসেনি। অর্থাৎ, আপাতত ওড়িশার ছয় জেলার ছুটির নির্দেশ বাংলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবহাওয়ার পরিস্থিতি এবং প্রশাসনের পরবর্তী নির্দেশের দিকে নজর রাখতে হবে পড়ুয়া ও অভিভাবকদের।

47
কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?

আলিপুর আবহাওয়া দফতর এবং মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ১৯ ও ২০ নভেম্বর বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া বইতে পারে।

57
শুক্রবার আরও বাড়তে পারে বৃষ্টির দাপট

শুক্রবার অর্থাৎ ২০ নভেম্বর পরিস্থিতি আরও প্রতিকূল হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে কোথাও কোথাও। শনিবারও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

67
কলকাতাতেও দুর্যোগের আশঙ্কা

ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও আবহাওয়া বদলেছে। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টির দেখা মিলেছে। আগামী দু'দিনও আকাশ মেঘলা থাকার পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে অফিসযাত্রী ও স্কুলপড়ুয়াদের যাতায়াতের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। জল জমা রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে।

77
কবে স্বাভাবিক হবে আবহাওয়া?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার অর্থাৎ ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এরপর ২২ নভেম্বর থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ এবং স্থলভাগে প্রবেশের পর তার শক্তি কতটা কমছে, তার উপর পরবর্তী আবহাওয়া নির্ভর করবে। ফলে স্কুলে ছুটি ঘোষণা করা হবে কি না, সে বিষয়ে রাজ্য সরকারের পরবর্তী নির্দেশের অপেক্ষায় থাকতে হবে পড়ুয়া ও অভিভাবকদের।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

Read more Photos on
click me!

Recommended Stories