দিনভরই রোদ বৃষ্টির খেলা। ভাদ্রের ভ্যাপসা গরমে নাজেহাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দারা। উত্তরবঙ্গের পাহাড়় ছাড়া বাকি এলাকার বাসিন্দাদেরও পচা গরমে জেরবার হতে হচ্ছে। কখনও কখনও দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা অনেকটা বেড়ে যাচ্ছে। বৃষ্টিতে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তির খবর শোনাল আলিপুর হাওয়া অফিস।
28
নিম্নচাপের জেরে ফের বৃষ্টি রাজ্যে
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ । যা সক্রিয় হতেই ফের বদলে গেল রাজ্যের আবহাওয়া। সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আপাতত কয়েক দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
38
কলকাতার আকাশে মেঘের ঘনঘটা
সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা মহানগরীর আকাশ। আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎও হতে পারে। আজ আর কাল কলকাতায় ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তারপরের দুই দিন কোনও সতর্কতা নেই। আবারও ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার।
পশ্চিমাঞ্চলের এই জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। নিচু এলাকা ও রাস্তাঘাটে জল জমার আশঙ্কা থাকছে। ঝাড়গ্রামের পাশাপাশি পুরুলিয়াতেও ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর।
58
উপকূলে সরাসরি প্রভাব নিম্নচাপের
পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে এই উপকূলবর্তী জেলায়।আরেক উপকূলবর্তী জেলা হিসেবে দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
68
কলকাতার আবহাওয়া
আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩২ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬-৮৮ শতাংশ। যার কারণে আপাতত অস্বস্তি থেকে রেহাই নেই কলকাতার বাসিন্দাদের।
78
ঝড়ো হাওয়ার পূর্বাভাস একাধিক জেলায়
দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
88
উত্তরবঙ্গেও অব্যাহত বৃষ্টির ধারা
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতলের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে স্বস্তি নেই সেখানেও।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.