
West Bengal News: বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) ফল প্রকাশের আগের দিন ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) অঞ্চল থেকে নয় লক্ষ বাংলাদেশী টাকা-সহ গ্রেফতার এক যুবক। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার তারালি সীমান্ত অঞ্চল থেকে এই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের নাম ইলিয়াস গাজি। তার বাড়ি স্বরূপনগর থানার তারালি অঞ্চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইলিয়াস নামে ওই যুবক একটি মোটরবাইক নিয়ে তারালি সীমান্ত অঞ্চল দিয়ে ঘোরাঘুরি করছিল। তাকে দেখে সেখানকার কর্মরত বিএসএফ (BSF) জওয়ানদের সন্দেহ হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তার বাইক তল্লাশি করতেই বাইকের সিটের তলা থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণে বাংলাদেশী টাকা। ব্যাগ বোঝাই করা অবস্থায় এই টাকাগুলি ছিল বাইকের সিটের তলায়। যার পরিমাণ নয় লক্ষ টাকা। পুরোটাই বাংলাদেশী টাকা।
বিধানসভা নির্বাচনে দুই দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার নির্বাচনের ফল প্রকাশিত হবে। ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার আগে থাকতেই রাজ্যজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এই আবহেই এই যুবকের কাছ থেকে এত বাংলাদেশী টাকা পাওয়া গেল। সে বাংলাদেশী টাকা নিয়ে কী করছিল, তা জানার তদন্ত শুরু করেছে পুলিশ। ভোটের কাজে কোনওভাবে এই টাকা ব্যবহার করা হয়েছে কি না বা অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে।
গত মাসের মাঝামাঝি সময়ে মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশীকে গ্রেফতার করে মালদা টাউন জিআরপি থানার পুলিশ। স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে জেরা শুরু হয়। এরপরেই জানা যায় তারা বাংলাদেশের বাসিন্দা। এরপর তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম সফিকুল আলম (৩৮) ও মহম্মদ সোনি (১৯)। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর জেলার বাসিন্দা। এরপর উত্তর ২৪ পরগনা থেকে বাজেয়াপ্ত করা হল বাংলাদেশী টাকা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.