India-Bangladesh Border: এবারের বিধানসভা নির্বাচনে (2026 West Bengal Legislative Assembly election) রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে অনুপ্রবেশ। এ বিষয়ে শাসক ও বিরোধী দলের মধ্যে তরজা চলছে। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশীরা। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্ত থেকে দালাল-সহ বাংলাদেশী গ্রেফতার হয়েছে।

DID YOU
KNOW
?
ফের অনুপ্রবেশ
রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে ফের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। একাধিক বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে।

Bangladeshi Arrested: বেআইনিভাবে দালালের সহায়তায় বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে ভারতে অনুপ্রবেশের সময় গ্রেফতার বাংলাদেশী মহিলা। ১৪৩ বিএন বিএসএফ-এর (BSF) কর্তব্যরত জওয়ানরা বাংলাদেশী মহিলা-সহ এক দালালকে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর তাদের স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী। পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি ওই মহিলার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তার নাম মোছাম্মদ ফাতেমা তুজ জোহরা। তার সঙ্গে থাকা ওই দালালের বাড়ি গোপালনগর থানা অঞ্চলের মাঠপাড়া গ্রামে। তার নাম কবিরুল হোসেন মন্ডল। এই বাংলাদেশী মহিলা কী উদ্দেশ্যে দালালের সাহায্য নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ধৃত মহিলা ও দালালকে জেরা করা শুরু হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গাঁজা উদ্ধার পুলিশের

অন্যদিকে, স্বরূপনগর থানার পুলিশ গভীর রাতে নির্মাণ শ্মশান বটতলা সংলগ্ন অঞ্চলে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার নাম কবীর সর্দার। বাড়ি হাকিমপুর মাঝেরপাড়া অঞ্চলে। ধৃত ব্যক্তির কাছ থেকে ১২ কিলো ৪০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। বেআইনিভাবে বাংলাদেশে এই গাঁজা পাচার করার আগেই ১৪৩ নম্বর ব্যাটালিয়ানের বিএন বিএসএফ-এর জওয়ানরা এক পাচারকারীকে আটক করেন। মিষ্টির হাঁড়ির মধ্যে করে ১২ কেজি ৪০০ গ্রাম গাঁজা নিয়ে বাড়িতে যাওয়ার আগেই হাকিমপুর চেকপোস্ট সংলগ্ন অঞ্চলে তল্লাশি চালিয়ে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। ওই পাচারকারী যুবককে গ্রেফতার করা হয়। তার নাম কার্তিক চন্দ্র দাস। বাড়ি চিতুড়ী অঞ্চলে। এই ঘটনায় তদন্তের স্বার্থে তাকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। একইসঙ্গে ওই চার অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পাঠিয়েছে স্বরূপনগর থানার পুলিশ

ফের শুরু হয়েছে অনুপ্রবেশ

এসআইআর (SIR) শুরু হওয়ার পর দলে দলে বাংলাদেশীরা পালাচ্ছিল বলে খবর পাওয়া গিয়েছিল। কিন্তু বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Legislative Assembly election) মুখে ফের অনুপ্রবেশ শুরু হয়েছে। অনুপ্রবেশ রোখার জন্য তৎপর সীমান্তরক্ষী বাহিনী।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।