কড়া নজরদারি সত্ত্বেও তৃতীয় দফায় বিক্ষিপ্ত অশান্তি, মালদহ-মুর্শিদাবাদে বোমাবাজি

Published : May 07, 2024, 09:46 AM IST
3rd phase

সংক্ষিপ্ত

কড়া নিরাপত্তা সত্ত্বেও মুর্শিদাবাদের রাণীনগরের একটি বুথে শাসক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ডোমকল ও হরিহর পাড়ার কিছু এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে।

তৃতীয় দফা শুরুর আগেই সন্ত্রাসের অভিযোগ। উল্লেখ্য, দেশ জুড়ে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। তৃতীয় দফায় বাংলার চার কেন্দ্রে ভোট। পশ্চিমবঙ্গের মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ- এই চার আসনে ভোটগ্রহণ চলছে। ভোটের আগেই স্বভাবসিদ্ধ ভঙ্গীতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

কড়া নিরাপত্তা সত্ত্বেও মুর্শিদাবাদের রাণীনগরের একটি বুথে শাসক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ডোমকল ও হরিহর পাড়ার কিছু এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে। অভিযোগ পেয়ে পদক্ষেপ নেয় কমিশন।মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের করিমপুর বিধানসভা এলাকার কয়েকটি বুথের বাইরে অশান্তির খবর পৌঁছায়।

মুর্শিদাবাদ জেলাতে নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে ১৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে। পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশের কড়া নজরদারি। বুথের ভিতরে এবং বাইরে যে কোন ধরনের অশান্তির ঘটনার অভিযোগ আসামাত্রই পদক্ষেপ নিচ্ছে কমিশন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ডোমকলের বেশ কয়েকটি বুথে সকাল থেকে অশান্তির আবহ ছড়ায়। নির্দিষ্ট অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। দ্রুততার সঙ্গে সেই সব বুথে পাঠানো হয়েছে কুইক রেসপন্স টিম।

মালদার বেশ কয়েকটি বুথে সকাল থেকে ইভিএম বিভ্রাটের খবর আসে। মুর্শিদাবাদেও একই অভিযোগ আসে কয়েকটি বুথ থেকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সব বুথে ইভিএম বিভ্রাট কাটানো হয়। তারপর শুরু হয় ভোটগ্রহণ। ডোমকলের দক্ষিণ নগর মাঠপাড়ার একটি বুথে অশান্তির ঘটনা ঘটে সাতসকালে। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় কুইক রেসপন্স টিম।

এদিকে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের হরিহরপাড়া বিধানসভার ধরমপুর অঞ্চলের পাথরঘাটা গ্রামে কংগ্রেস নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই কংগ্রেস কর্মীর বাড়ির সামনে গুলির ঘটনা ঘটে। ওই কংগ্রেস কর্মীর নাম মেকাইল হোসেন। ধরমপুর অঞ্চলের কংগ্রেসের অঞ্চল সভাপতি। হরিহর পাড়ার শংকরপুরে বোমাবাজির ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ধূপগুড়িতে তৃণমূলে বড়সড় ধস! বুথ সভাপতি সহ ৪২টি পরিবার যোগ দিল বিজেপিতে
ভরা বসন্তে টানা ২ দিন বৃষ্টি বঙ্গে! পাল্লা দিয়ে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রার পারদ