POCSO Act: ৭০ বছরের বৃদ্ধের লালসার শিকার ৭ বছরের ছোট্ট শিশু! মোবাইলে যৌন উদ্দীপক ছবি দেখিয়ে নির্যাতন

Published : Dec 04, 2023, 08:09 AM IST
pocso

সংক্ষিপ্ত

কোলে তুলে শিশুকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে অশ্লীল ছবি দেখান ওই বৃদ্ধ। তারপরেই যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। 

৭০ বছরের বৃদ্ধের যৌন লালসার শিকার হতে হল সাত বছরের ছোট্ট শিশুকন্যাকে। মোবাইলে অশ্লীল ছবি দেখিয়ে চালানো হল পাশবিক নির্যাতন! পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকায় এই ঘটনাকে ঘিরে সমগ্র এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য।

-


পুলিশ সূত্রে জানা গেছে যে, ধৃত বৃদ্ধের নাম বিভাস কোনার। জামালপুরে তাঁর বাড়ি। রবিবার ভোরবেলা তাঁকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা শিশুর বাড়িও জামালপুরে। তার পরিবারের সদস্যদের দাবি, ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে। নাবালিকার মামা মাঠে কাজ করছিলেন। নাবালিকার হাতে খাবার দিয়ে পাঠানো হয়েছিল মামার কাছে। চাষের কাজ করছিলেন নাবালিকার মামা। ভাগ্নির কাছ থেকে খাবার নিয়ে তিনি তাকে বাড়ি চলে যেতে বলেন। 

-

শিশু জানিয়েছে, বাড়ি ফিরে আসার পথে বিভাস কোনার নামের ওই অভিযুক্ত সাত বছরের নাবালিকাকে কোলে নিয়ে একটি নির্জন জায়গায় চলে যান। তিনি শিশুকন্যাকে মোবাইলে কিছু অশ্লীল ছবি দেখান। তার পর তার উপর তিনি যৌন নির্যাতন চালান। 

-

বাড়ি ফিরে আসার পর পরিবারের মানুষদের কাছে সব কথা জানায় ৭ বছরের নাবালিকা। সব শুনে শিশুর মা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে পক্সো (POCSO) ধারায় মামলা রুজু করে জামালপুর থানার পুলিশ। রবিবার অভিযুক্ত বৃদ্ধকে পাকড়াও করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে রবিবারই বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। ভারপ্রাপ্ত সিজেএম অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

কয়লা পাচারকাণ্ড নয়া মোড়, একযোগে রাজ্যের ১০ জায়গায় তল্লাশি অভিযান ED-র
SEEMA KHANNA: কে সীমা খান্না? অভিষেকের পর মমতার মুখেও একই নাম, ইনি নাকি SIR থেকে বাদ দিচ্ছেন নাম