Abhijit Ganguly on SSC Verdict: বর্তমানে বিজেপি সাংসদ। কিন্তু লোকসভা ভোটের আগেও তিনি ছিলেন রাজ্যের সবথেকে চর্চিত বিচারপতি। একটা সময় তাঁর হাতে ছিল শিক্ষা সংক্রান্ত মামলাগুলি। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি প্রথম রায় দিয়েছিলেন।
বর্তমানে বিজেপি সাংসদ। কিন্তু লোকসভা ভোটের আগেও তিনি ছিলেন রাজ্যের সবথেকে চর্চিত বিচারপতি। একটা সময় তাঁর হাতে ছিল শিক্ষা সংক্রান্ত মামলাগুলি। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি প্রথম রায় দিয়েছিলেন।
210
সুপ্রিম কোর্টের রায়
সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করেছে। তাতে চাকরি হারা রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন। যার মধ্যে রয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী।
310
মমতার নিশানা
রায় ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় নিশনা করেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়কে। বিচারপতির আসন থেকে বিজেপিতে যাওয়া নিয়েও কটাক্ষ করেন মমতা। তারই পাল্টা উত্তর দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
নাম না করেই অভিজিৎ নিশানা করেন মমতাকে। তিনি বলেন, 'ওই ভদ্রমহিলা আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন। ব্যাপক জোচ্চুরি করেছিলেন। সুপ্রিম কোর্টেও বলছে ব্যাপক দুর্নীতি।'
510
মমতার পদত্যাগ
অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দুর্নীতির দায় নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগ করা উচিৎ। তিনি বলেন, একই দাবি করেছেন, তাঁর নেতা শুভেন্দু অধিকারীও।
610
চাকরি কেনা
অভিজিৎ জানিয়েছেন, তিনি যখন বিচারপতির আসনে ছিলেন, সেই সময়ই ৫-৬ হাজারের মত চাকরি কেনার বিষয় ধরতে পেরেছিলেন। তিনি বলেন, 'আমার রায়ে তাদের বাদ দিয়েছিলাম।' তাঁর কথায় রাজ্য সরকারের যদি ইচ্ছে থাকত তাহলে যোগ্য আর অযোগ্যদের বাছা যেত। সকলের চাকরি যেত না।
710
জট ছাড়ায়নি রাজ্য
অভিজিৎ জানিয়েছেন, কেন রাজ্য সরকার অযোগ্য আর যোগ্যদের জট ছাড়ায়নি। অভিজিৎ বলেন, 'তাঁকে যারা অ্যাডভাইস দিলেন কিছু প্রাক্তন জজ আছেন আরও কয়েকজন আছেন তাদের নাম বলতে চাই না এখন, তারা অ্যাডভাইস করলেন আপনি যারা ঠিকভাবে চাকরি পেয়েছেন আর টাকা দিয়ে পেয়েছেন তাদের জটটা ছাড়াবেন না। এতে বাধ্য় হবে সকলের চাকরি রেখে দিতে। কিন্তু আদতে তা হয়নি।'
810
র্নীতি হয়েছে
অভিজিৎ গঙ্গোপাধ্যায় এদিনও জানিয়েছেন, নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে। কিন্তু রাজ্য সরকার চাইলেই যোগ্য আর যোগ্যদের আলাদা করতে পারত। কিন্তু রাজ্য সরকার তা করেননি। রাজ্য সরকার যদি আলাদা করত তাহলে সকলের চকরি যেত না। তিনি আরও বলেন, এখনও যোগ্য আর অযোগ্যদের আলাদা করা যায়।
910
মমতার বক্তব্য
সুপ্রিম কোর্টের রায়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করেন। সেখানেই তিনি জানিয়েছেন, রায় মেনে নিতে পারছেন না। পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার , বিকাশ ভট্টাচার্যের তীব্র সমালোচনা করেন।
1010
গাঙ্গুলি না ডাংগুলি
অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলতে গিয়ে মমতা বলেন, তিনি তাঁর নামই জানেন না। তখনই 'গাঙ্গুলি না ডাংগুলি ' মন্তব্য করেন। তিনি বলেন, একটা সময় বিচারপতি ছিলেন। সব ছেড়ে এখন বিজেপির সাংসদ হয়েছেন।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.