Abhishek Banerjee ED summon: আজই ইডির দফতরে হাজিরা দিতে পারেন অভিষেক, শুরু হয়েছে রাজনৈতিক তরজা

Published : Sep 13, 2023, 09:34 AM IST
abhishek banerjee

সংক্ষিপ্ত

বুধবার সল্টলেক সিজিও কমপ্লেক্সের ED দফতরে হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক?

আজই ইডির দফতরে যেতে হতে পারে অভিষেককে। গত রবিবারই ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে (টুইটার) হ্যান্ডেলে এই ইডির তলবের কথা জানিয়েছিলেন তিনি। নাম না করেই এদিন প্রধানমন্ত্রী মোদীকেও এদিক কটাক্ষ করেন অভিষেক। বুধবার সল্টলেক সিজিও কমপ্লেক্সের ED দফতরে হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল সূত্রে খবর, এদিন নির্ধারিত সময়েই ইডি দফতরের হাজির হতে পারেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। যদিও এখনও পর্যন্ত এবিষয় স্পষ্ট করে কিছুই জানানো হয়েনি।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের দুই নেতা শশী পাঁজা ও পার্থ ভৌমিক। দুই মন্ত্রী জানিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামিকাল কোথায় যাবেন। পার্থ ভৌমিক বলেন, 'উনি তদন্তের মুখোমুখি হতে ভয় পান না। সেটা আগামিকালই আপনারা দেখে নেবেন।' পার্থর কথায় অভিষেক শুভেন্দুর মত শিরদাঁড়া বিক্রি করেননি। তাঁদের নেতার শিরদাঁরা এখনও সোজা রয়েছে। তবে এত কিছু জানালেন কোথায় যাবেন অভিষেক সেই সম্পর্ক দুই নেতাই চুপ।

রবিবার সন্ধ্যেবেলা ইডির তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠান হয়। তারপই অভিষেক সোশ্যাল মিডিয়ায় উষ্মা প্রকাশ করে নরেন্দ্র মোদীর নাম না করেই তাঁকে আক্রমণ করেন। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে অভিষেক বলেছেন, 'দিল্লিতে INDIA সমন্বয় কমিটির প্রথম বৈঠক ১৩ সেপ্টেম্বর। আমি একজন সদস্য। কিন্তু আশ্চার্যের বিষয় ইডি ঠিকএকই দিনে তাদের সামনে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। ৫৬ ইঞ্চ বুকের ছাতির মডেলের ভীরুতা ও অস্বস্তি দেখে আমি অবাক না হয়ে পারছি না।' তিনি ট্যাগ করে লিখেছেন ফিয়ারইন্ডিয়া। অভিষেক আরও জানিয়েছেন, নোটিশ তিনি রবিবারই হাতে পেয়েছেন।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন