আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে এবার ধীরে ধীরে বিদায় নেবে বর্ষা। শনিবার রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও রবিবার থেকে সেই বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে এবার বর্ষা বিদায় করে শীতের দাপট শুরু হওয়ার পালা।
25
কতদিন পর্যন্ত চলবে বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দু’একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও রবিবার থেকে ক্রমশ এই সব জেলাগুলিতে কমবে বৃষ্টির পরিমাণ।
35
হালকা বৃষ্টির পূর্বাভাস
তবে কবে থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়বে সেই বিষয়ে কিছু এখনই জানা না গেলেও আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পর্যন্ত শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি সহ মেঘলা আবহাওয়া বজায় থাকবে। সপ্তাহের শুরু থেকেই কমবে বৃষ্টির পরিমাণ।
সোমবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙের কিছু কিছু জায়গায় বৃষ্টি থাকবে। তার পর উত্তরবঙ্গের সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো। চলতি সপ্তাহের শুরুতে দার্জিলিঙে এক রাতের টানা বর্ষণে যে বিপর্যয় ঘটেছিল, তার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। আর বৃষ্টি হয়নি। ফলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গের আবহাওয়া।
55
ভিন রাজ্যের আবহাওয়া
আগামী ৩ থেকে ৪ দিনে সেই সকল রাজ্যের বাকি অংশ থেকে বিদায় নেয়নি বর্ষা। একইসঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় থেকেও বর্ষা বিদায় নেবে। অন্যদিকে, আগামী চারদিনের মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.