আজ থেকে শুরু হচ্ছে তৃণমূল সরকারের নয়া প্রকল্প আমাদের পাড়া, আমাদের সমাধান। এই কর্মসূচি চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। এবার প্রশাসন পৌঁছে যাবে বুথ স্তর পর্যন্ত। নাগরিকদের সমস্যা সরাসরি শোনা হবে এবং তার সমাধানও করা হবে দ্রুত। কোন কোন পরিষেবা মিলবে এখানে
‘দুয়ারে সরকার’-এর সফলতার পর এবার আরও এক নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। আজ অর্থাৎ ২ আগস্ট থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি। ২১ জুলাইয়ের সভার পর নবান্ন (Nabanna) থেকে এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচি চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। এই প্রকল্পে এবার প্রশাসন পৌঁছে যাবে বুথ স্তর পর্যন্ত। নাগরিকদের সমস্যা সরাসরি শোনা হবে এবং তার সমাধানও করা হবে দ্রুত।
27
নবান্ন (Nabanna) সুত্রে খবর, এই প্রকল্পে মিলবে মোট ১৬ ধরণের পরিষেবা। প্রতিটি ব্লক, গ্রাম ও শহরে শিবির হবে। প্রতি তিনটি বুথ মিলে তৈরি হবে একটি কেন্দ্র। এই শিবিরগুলিতে স্থানীয় বাসিন্দারা সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন। সমস্ত কাজ হবে অনলাইনের মাধ্যমে, স্বচ্ছ প্রক্রিয়ায়।
পুজো ও সরকারি ছুটি ছাড়া বাকি দিনগুলোয় রাজ্যের ব্লক ও শহরাঞ্চলে চলবে এই বিশেষ ক্যাম্প। রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনকে জানানো হয়েছে যে তিনটি করে বুথ নিয়ে একটি সেন্টার তৈরি হবে, আর সেখানেই শোনা হবে মানুষের অভিযোগ, সমস্যা, দাবি।
77
নবান্ন (Nabanna) সূত্রে খবর, ইতিমধ্যেই ঠিক করা হয়েছে ৮০ হাজারের বেশি বুথ ধরে রাজ্যে মোট ২৭ হাজার ক্যাম্প করা হবে। যেখানে সরকার সরাসরি জনগণের কাছ থেকে অভিযোগ নেবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে এবং সবটাই হবে অনলাইন মাধ্যমে, স্বচ্ছতা বজায় রেখে। এই ক্যাম্পগুলির মাধ্যমে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি, লোকজনের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তোলাই সরকারের উদ্দেশ্য। প্রতিটি শিবিরে স্থানীয় আধিকারিকদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.