Bank Holidays: টানা বন্ধ থাকবে ব্যাঙ্ক, জেনে নিন পুজোয় কোন কোন দিন ব্যাঙ্কে ছুটি থাকবে এরাজ্যে

Published : Sep 01, 2025, 09:35 AM IST

সেপ্টেম্বর মাসে দুর্গাপুজো সহ বিভিন্ন উৎসবের জন্য বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক ছুটি এবং দুর্গাপুজোর ছুটি।

PREV
15

এবছর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপুজো। পুজোর মাসে স্কুল-কলেজ কিংবা কোনও শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন সরকারি দফতর বন্ধ থাকে পুজোর সময়। তেমনই এই সময় ব্যাঙ্কও থাকে বন্ধ। আজ দেখে নিন ঠিক কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেপ্টেম্বর মাসে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএউসি ব্যাঙ্ক এবং অন্যান্য ব্যাঙ্কগুলোতে আছে আঞ্চলিক ছুটি। সঙ্গে রইল পুজোর ছুটির তালিকা

25

পুজোর মাসে প্রায় সকলেরই খরচ থাকে বেশি। সে কারণে ব্যাঙ্কে যাতায়াত লেগেই থাকে। এদিকে মাসে ৬দিন বন্ধ থাকে ব্যাঙ্ক। তারই সঙ্গে থাকে একাধিক ছুটি। এই সকল ছুটির সঙ্গে সামনে এল পুজোর ছুটির তালিকা।

35

চলতি মাসে নিয়মিত ছুটি ছাড়াও বেশ কদিন উৎসবের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। সারা দেশে বিভিন্ন উৎসবে বিভিন্ন দিনে বন্ধ থাকে ব্যাঙ্ক। তেমনই বাংলাতেও আছে নির্দিষ্ট ছুটির তালিকা।

45

পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর জন্য মাসের শেষে টানা ছুটি থাকবে। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টাকা ছুটি। এর মধ্যে ২৯ এবং ৩০ সেপ্টেম্বর এবং ১ ও ২ অক্টোবর পুজোর ছুটি। তার আগে ২৭ সেপ্টেম্বর চতুর্থ শনিবার ও ২৮ সেপ্টেম্বর রবিবার। ফলে মাসের শেষ থেকে অক্টোবরের শুরু পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আর শুধু উইকলি অফ নিয়ে মোট ৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

55

৩ সেপ্টেম্বর (বুধবার)- রাঁচিতে কর্ম পুজো উপলক্ষ্যে ছুটি।

৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)- কোচি, তিরুবনন্তপুরমে প্রথম ওনাম উপলক্ষ্যে ছুটি।

৫ সেপ্টেম্বর (শুক্রবার)- আহেমাদাব, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, দেরাদুন, হায়দ্রাবাদ, ইম্ফল, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, রাঁচি, শ্রীনগর, তিরুবনন্তপুরম, বিজওয়াড়ায় ইদ-ই-মিলাদ/ মিলাদ-উন-নবী / তিথি উপলক্ষ্যে ছুটি।

৬ সেপ্টেম্বর (শনিবার)- গ্যাংটক, জম্মু, রায়পুর, শ্রীনগরে ইদ-ই-মিলাদ বা ইন্দ্রযাত্রার কারণে ছুটি।

১২ সেপ্টেম্বর (শুক্রবার)- জম্মু, শ্রীনগর- ঈদ ই-মিলাদ-উল-নবীর কারণে ছুটি থাকবে।

২২ সেপ্টেম্বর (সোমবার)- জয়পুরে নবরাত্রি স্থাপন উপলক্ষ্যে ছুটি।

২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার)- জম্মু, শ্রীনগরে মহারাজা হরি সিং জি-র জন্মদিন উপলক্ষ্যে ছুটি।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Photos on
click me!

Recommended Stories