Bengal Weather: উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে এবং পরবর্তী তিন দিনের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য জেলাতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতায় ৬ জুন থেকে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে ভিজতে পারে দক্ষিণবঙ্গও। এমনই জানিয়েছে হাওয়া অফিস।
510
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে আগামী কিছুদিন। তেমনই কোথাও হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে।
610
হাওয়া অফিস সূত্রে খবর, শহরে টানা বৃষ্টি বা বড় কোনও ঝড়ের আশঙ্কা নেই।
710
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
810
তেমনই আগামী ৬ জুন থেকে হতে পারে বৃষ্টি। সূত্রের খবর আপাতত হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
910
তবে, আর তিন দিনের মধ্যে বর্ষা ঢুকবে জেলায়। ভিজবে কলকাতা সহ অন্যান্য সকল জেলা।
1010
ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবল হচ্ছে প্রকৃতির রোষ। আর কিছুদিনের মধ্যে দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.