বাবা-মাকে মেরে ফেলার হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী যুবক

Published : Feb 15, 2025, 09:37 AM IST
man raped 18 years old girl

সংক্ষিপ্ত

বারুইপুরে নবম শ্রেণীর এক ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে প্রতিবেশী যুবক গ্রেফতার। অভিযুক্ত বাড়িতে জানালে পরিবারকে মেরে ফেলার হুমকি দিত বলে অভিযোগ।

এক নবম শ্রেণীর ছাত্রীকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকায়। বাবা-মাকে মেরে ফেলার হুমকি দিয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত প্রতিবেশী যুবক। দায়ের হল এমনই অভিযোগ। অভিযোগের ভিত্তিতে সেই যুবককে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে তাঁকে। 

বাড়ির কাছেই থাকত অভিযুক্ত যুবক। পাড়ার পরিচিত দাদা যে এমন কাজ করতে পারে তা ভাবতে পারেনি মেয়েটি। কাজের জন্য প্রতিদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে যেতেন ওই নাবালিকার মা-বাবা। সেই সুযোগে অভিযুক্ত যুবক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করত বলে অভিযোগ। বাড়িতে জানালে তাঁর পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এমনকী, নাবালিকার কিছু নগ্ন ছবি ও ভিডিও তুলে রেখে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 

নির্যাতিতা বাইরে বেরোলেই কটুক্তি করত অভিযুক্ত। অভিযোগ কয়েকদিন আগে তাঁর বাবা মায়ের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে জোড় করে ধর্ষণ করে সে। এমনকী, বাড়িতে জানালে বাবা-মাকে মেরে ফেলার হুকি দেয়। এমনকী, অ্যাসিড হামলার হুমকিও দেওয়া হয়। বাধ্য হয়ে সে বাড়িতে কিছু জানায়নি। এই সুযোগ প্রায়শই তাকে ধর্ষণ করত বলে অভিযোগ। এমনকী, নগ্ন ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেল করত বলে অভিযোগ করেছে নির্যাতিতা মেয়েটি। ভয় দেখিয়ে দীর্ঘদিন চুপ করিয়ে রাখা হয়েছিল মেয়েটিকে। ভয় দেখিয়ে লাগাতার ধর্ষণ করা হয়েছে তাঁকে বলে অভিযোগ করেছে মেয়েটি।  

সম্প্রতি সেই ছবি  নাকি ভাইরাল করেছে অভিযুক্ত সেই প্রতিবেশী যুবক। এরপর মেয়েটি বাধ্য হয়ে পরিবারকে সব কিছু জানায়। দীর্ঘদিন যৌন নির্যাতনের শিকার হয়েছিল সে। পুলিশের কাছে সে কথা স্বীকার করে। মেয়েটি ও তার পরিবার পুলিশের দারস্থ হয়। পুলিশ তদন্ত শুরু করে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে। ধৃতকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। 

 

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

Pratikur Rahaman Exclusive: "উনি দলের কর্মী-সমর্থকদের মন বোঝেন না, হুমায়ুনের মন বুঝতে যান!" EXCLUSIVE প্রতিকুর
Ajker Bangla News Live: Gondwana Ecosystem - ঝাড়খণ্ডের কয়লা খনিতে মানুষ ও ডাইনোসরদের আসার আগের পৃথিবীর সন্ধান