Published : Oct 21, 2024, 04:24 PM ISTUpdated : Oct 22, 2024, 02:28 PM IST
ঘূর্ণিঝড় ডানা-র সরাসরি প্রভাব পড়বে বাংলা আর ওড়িশায়। স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার রাতেই ল্যান্ডফল করতে পারে সাগরদ্বীপ ও পুরীর মাঝে।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল মঙ্গলবার সকালেই একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পরে। তারপর তা শক্তি বাড়িয়ে বুধবারের মধ্যেই তৈরি হতে পরে ঘূর্ণিঝড়ে।
210
ঘূর্ণিঝড় ডানা
আলিপুর হাওয়া অফিস বলেছে, নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে সেটির নাম হবে ডানা। নাম রেখেছে করাত। 'ডানা' শব্দের অর্থ হল মুক্ত।
310
ঘূর্ণিঝড়ের গতিবিধি
আলিপুর হাওয়া অফিস জনিয়েছে, বুধবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগারে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তারপর উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
410
ঘূর্ণিঝড়ের গতিবিধি
হাওয়া অফিসের বার্তা অনুযায়ী বৃহস্পতিবার , ২৪ অক্টোবর সেটি সকালেই বাংলা ও ওড়িশা উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে।
510
বৃহস্পতিবারই ল্যান্ডফল
আলিপুর হাওয়া অফিসের প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, ২৪ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে ২৫ অক্টোবর শুক্রবার সকালের মধ্যেই ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলের ওপর দিয়ে বয়ে যাবে ডানা।
610
ল্যান্ডফলের স্থান
হাওয়া অফিসের মতে বাংলার সাগরদ্বীপ থেকে শুরু করে ওড়িশার পুরীর মধ্যবর্তী কোনও জায়গায় সেটি স্থলভাগে আছড়ে পড়বে।
710
ঘূর্ণিঝড়ের গতিবেগ
হাওয়া অফিস জানিয়েছে,উপকূলীয় এলাকায় ঝড়ের গতিবেগ থাকতে পরে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ থাকতে পরে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
810
রাজ্যে বৃষ্টির পূর্বাভাস
ঘূর্ণিঝড়ের কারণে গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
910
বৃষ্টি শুরু
বুধবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টি আরও বাড়তে পারে।
1010
অতি ভারী বৃষ্টি
দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.