সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ অর্থাৎ সোমবার ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে উঠবে রাজ্য় সরকারি কর্মদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি। এবার ডিএ মামলাকে পার্ট হার্ড ম্যাটার হিসেবে চিহ্নিত করা হচ্ছে। যা নিয়ে আশার আলো দেখছেন রাজ্যের সরকারি কর্মীরা। সরকারি কর্মীদের একাংশের কথায় এবার ডিএ মামলার একটা রফা হলেও হতে পারে।
25
পার্ট হার্ড ম্যাটার কী?
এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা পার্ট হার্ড হিসেবে চিহ্নিত হয়েছে। এটি এবারের সবথেকে গুরুত্বপূর্ণ দিক। পার্ট হার্ড-এর অর্থ হল, যে বেঞ্চ এই মামলার শুনানি শুরু করেছে। সেই বেঞ্চেই এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। বেঞ্চের কোনও পরিবর্তন হবে না। বিচারপতিদের রোস্টারের পরিবর্তন হলেও বেঞ্চের কোনও পরিবর্তন হবে না। একাধিকবার বেঞ্চের পরিবর্তন হয়েছে এই মামলার। আর সেই কারণেই এবার আর বেঞ্চের কোনও পরিবর্তন হবে না বলেও আশা করেছেন সরকারি কর্মীরা।
35
ডিএ মামলার শুনানির বেঞ্চ
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানির জন্য তৈরি হয়েছে বিশেষ বেঞ্চ। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে উঠবে মামলাটি। বিচারপতি সঞ্জয় করোলের অধীনে এই মামলার ১১ -১২টি শুনানি হয়েছে। তিনি এই মামলার খুঁটিনাটি বিষয় জানেন। তাই এই বেঞ্চ থেকে আর সরানো হবে না ডিএ মামলা।
ভারতের প্রধান বিচারপতির সম্মতিতে ৮ সেপ্টেম্বর দুপুর ২টোর পরে উঠবে মামলাটি। বেঞ্চটি বসবে কোর্ট নম্বর ১১টে। রাজ্য সরকারি কর্মীদের আশা এবার মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে। বিশেষ বেঞ্চে ডিএ মামলার শুনানি বিশেষ বেঞ্চে হওয়ায় মামলা নিয়ে কিছুটা হলেও আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা।
ডিএ মামলার নম্বর
এবার সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার নম্বর হল ৩০৩। দুপুর ২টোর পর তালিকায় মাত্র তিনটি মামলা রয়েছে। ডিএ মামলার আগে শুনানি হবে ৩০১ ও ৩০২ নম্বর মামলার।
55
ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি
কয়েক বছর ধরেই সুপ্রিম কোর্টে চলছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। ২০২২ সালে কলকাতা হাইকোর্ট সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত মামলার নিষ্পত্তি হয়নি। একাধিকবার পিছিয়ে গিয়েছে ডিএ মামলা।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.