Published : Jan 04, 2025, 04:11 PM ISTUpdated : Jan 04, 2025, 06:26 PM IST
জানুয়ারি মাসেই ভাগ্য ফিরতে পারে সরকারি কর্মীদের। কারণ সুপ্রিম কোর্টের কজ লিস্টে ৭ তারিখে যে যে মামলাগুলি উঠবে সেই তালিকায় রয়েছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলা।
সিপ্রিম কোর্টের কজ লিস্ট অনুযায়ী ৭ জানুয়ারি চার নম্বর আদালত কক্ষে একেবারে শেষে রয়েছে ডিএ মামলার শুনানির সময়।
712
কখন ডিএ মামলা
সকাল ১০ টা ৩০ মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে। তারপর ধাপে-ধাপে ডিএ মামলা ওঠার কথা আছে। স্বভাবতই ঠিক কোন সময় থেকে ডিএ মামলার শুনানি শুরু হতে পারে, তা এখনই হলফ করে বলা সম্ভব নয়।
812
অপেক্ষায় সরকারি কর্মীরা
বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত ৭ জানুয়ারির অপেক্ষায় আছেন।
912
সুপ্রিম কোর্টই শেষকথা
রাজ্যের সরকারি কর্মীরা মনে করছেন মনে করছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছাড়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা ইতিবাচক কোনও খবর পাবেন না। তাই সেদিকেই তাকিয়ে আছেন রাজ্য সরকারি কর্মচারীরা।
1012
কলকাতা হাইকোর্টের রায়
২০২২ সালের মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। তা খারিজ হয়ে গিয়েছিল। পালটা আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছিল। তারইমধ্যে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ২০২২ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করে রাজ্য সরকার। সেই মামলা চলছে এখনও।
1112
ডিএ বৃদ্ধি
মামলার মধ্যেই কয়েক দফায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে। সেভাবেই আপাতত রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। যে বেতন কমিশন কার্যকর হয়েছে ২০২০ সালের ১ জানুয়ারি থেকে। আর সুপ্রিম কোর্টে যে মামলা চলছে, সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ সংক্রান্ত।
1212
ডিএ বৃদ্ধি
গত বছর ২ দফায় ডিএ বৃদ্ধি করেছিল রাজ্য সরকার। চলতি বছর এখনও ডিএ নিয়ে কোনও ঘোষণা করেনি রাজ্য সরকার। তবে রাজ্যের সরকারি কর্মীরা সুপ্রিম কোর্টে দিকে তাকিয়ে রয়েছে মামলার জন্য।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.