‘মিথ্যাশ্রী’! দীপক ঘোষের নতুন বই সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও শেয়ার করে কী লিখলেন শুভেন্দু অধিকারী?

Published : Jun 09, 2023, 10:57 AM ISTUpdated : Jun 09, 2023, 12:19 PM IST
dipak ghosh mamata banerjee suvendu adhikari

সংক্ষিপ্ত

শুভেন্দু অধিকারী দেখিয়েছেন দুটি ভিডিওর অংশ। সেই দুটি অংশে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখানো হয়েছে। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রকাশিত হয়েছেন। আর, অতীতের ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে, যখন তিনি ভারতের রেলমন্ত্রী ছিলেন। 

তাঁর লেখা বই ‘এ কেমন মমতা’ এবং ‘মমতাকে যেমন দেখেছি’ আলোড়ন ফেলে দিয়েছিল সারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সেই বইয়ের পাতায় পাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন নিয়ে টানাপোড়েন ও তীব্র সমালোচনা কার্যত দারুণ বিড়ম্বনার সৃষ্টি করেছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে। প্রায় ১৩ বছর ধরে তৃণমূল কংগ্রেসের সাথেই যুক্ত থেকে বিধায়ক হয়েছেন দীপক ঘোষ। তাঁর লেখা নতুন বই নিয়ে আবার শুরু হল রাজ্য রাজনীতির আলোড়ন। এবিষয়ে মুখে খুললেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

৮ জুন কলকাতা প্রেস ক্লাব থেকে দীপক কুমার ঘোষের নতুন বই প্রকাশিত হয়েছে। এই বইয়ের নাম ‘মিথ্যাশ্রী’। পশ্চিমবঙ্গের সরকার কর্তৃক প্রচলিত বিভিন্ন প্রকল্পের নামের শেষে যুক্ত রয়েছে ‘শ্রী’ শব্দটি। যেমন , ‘কন্যাশ্রী’, ‘রুপশ্রী’, ‘যুবশ্রী’, ‘ঐক্যশ্রী’ ইত্যাদি। এই নামের সঙ্গে তাল মিলিয়েই ‘মিথ্যাশ্রী’ নামটি লেখা হয়েছে কিনা, তা রাজনীতির আলোচনার বিষয়। বইটি সম্পর্কে টুইটার অ্যাকাউন্টে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “গতকাল প্রাক্তন বিধায়ক শ্রী দীপক ঘোষ মহাশয়ের লেখা একটি নতুন বই প্রকাশিত হয়েছে। বইটির নাম "মিথ্যাশ্রী"। আমার শুভেচ্ছা রইল, বইটি নিশ্চই বাঙালি পাঠক-পাঠিকাদের মনে জায়গা করে নেবে। আশা করি ভবিষ্যতে যখন এই বইটির নতুন সংস্করণ প্রকাশিত হবে তখন "রেল দুর্ঘটনা ও ক্ষতিপূরণ" অধ্যায়টি ও যুক্ত হবে:-”

এই কোলনের নীচে শুভেন্দু অধিকারী যোগ করেছেন দুটি ভিডিওর ছোট ছোট অংশ। সেই দুটি অংশে বর্তমান এবং অতীত জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখানো হয়েছে। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে প্রকাশিত হয়েছেন। আর, অতীতের ভিডিওতে তাঁকে দেখা যাচ্ছে, যখন তিনি ভারতের রেলমন্ত্রী ছিলেন। দেখা যাচ্ছে যে, বর্তমানের ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে, তিনি রেলমন্ত্রী থাকাকালীন ট্রেন দুর্ঘটনায় বিপর্যস্ত মানুষদের ১৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতেন। বলা বাহুল্য, ওড়িশায় করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পর নেতাজি ইনডোর স্টেডিয়ামে ক্ষতিপূরণ দেওয়ার সময় তাঁকে এই বক্তব্য রাখতে শোনা গিয়েছিল।

অপর দিকে, শুভেন্দু অধিকারীর শেয়ার করা অতীতের ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন ২০১০ সালে পশ্চিমবঙ্গে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার পর ২৮ মে তারিখে তিনি ঘোষণা করেছিলেন যে, এই দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। একটি সংবাদ চ্যানেলের ভিডিও শেয়ার করে এই ঘোষণার কথা মনে করিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।
 

 

আরও পড়ুন-

মেঘালয়ের বর্ডার পেরিয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে ভারতে ঢুকে পড়ল বাংলাদেশের সেনা, তাড়া লাগালেন স্থানীয় মানুষরা
মাত্র পাঁচটি নিয়ম, সেগুলি পালন করলেই ভগবান বিষ্ণুর কৃপায় দারুণ সৌভাগ্য লাভ করবেন আষাঢ় মাসের জন্মগ্রহণকারীরা

Mamata Banerjee: করমন্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা নিয়ে কবিতা লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
Read more Articles on
click me!

Recommended Stories

'কমিশনের নির্দেশিকা লঙ্ঘন', ERO নিয়োগ নিয়ে রাজ্যকে তুলোধনা শুভেন্দু অধিকারীর
সোশ্যাল মিডিয়ায় শাসকের সমালোচনা করলেই পদক্ষেপ নয়! কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট