বাংলাদেশে অশান্তি আঁচ ভারত সীমান্তে, অবৈধ অনুপ্রবেশের চেষ্টায় BSFকে লক্ষ্য করে গুলি

Published : Aug 09, 2024, 10:30 AM IST
BSF

সংক্ষিপ্ত

বাংলাদেশের অস্থিরতায় ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। জলপাইগুড়ি ও মালদার সীমান্তে বিএসএফের সাথে সংঘর্ষ। স্থানীয়দের আশঙ্কা, জঙ্গিরা ঢুকে পড়েছে ভারতে।

বাংলাদেশ এখনও অশান্ত। নিরাপদে নেই নেই হিন্দুরা। পাশাপাশি সেই দেশের মুসলিমরাও যে খুব নিরাপদে রয়েছে তেমনটাও নয়। যার আঁচ পড়তে শুরু করেছে এপার বাংলায়। এই অবস্থায় বাংলাদেশ থেকে সীমান্ত পায় হয়ে অনেকেই অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছে। ভারতের সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারী শুরু হয়েছে। যেই কারণে অবৈধ অনুপ্রবেশকারীদের রাগ দিয়ে পড়েছে দায়িত্বপ্রাপ্ত বিএসএফ-এর ওপর। বৃহস্পতিবার থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সীমান্তবর্তী এলাকায

জলপাইগুড়ির মানিকগঞ্জ দিয়ে প্রায় ১২০০ বাংলাদেশি অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তাদের আটকে দেয় সীমান্তে কর্তব্যরত বিএসএফ। অন্যদিকে মালদার কেদিপাড়া সীমান্ত দিয়েও অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হয়। সেখানে বিএসএফকে লক্ষ করে পাল্টা হামলা চালায় দুষ্কৃতীরা। বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে গুলি চালান হয় বলেও অভিযোগ। বিএসএফ সূত্রের খবর প্রায় ১০-১৫ জনের একটি দল ভারতে ঢোকার চেষ্টা করে। তাদের বাধা দিয়েছিল ওই এলাকার কর্তব্যরত মহিলা বিএসএফ জওয়ান। সেই সময়ই এই মহিলা জওয়ানকে লক্ষ্য় করে গুলি চালান হয় বাংলাদেশের দিক থেকে। পাল্টা আত্মরক্ষার জন্য গুলি চালায় বিএসএফ। গুলির আওয়াজ পেয়ে বাকি জওয়ানরাও ছুটে আছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী গ্রামে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ , বাংলাদেশের অস্থিরতার সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছে জামাত জঙ্গিরা। প্রায় ৮ জন জঙ্গি ভারতে ঢুকেছে বলেও অনুমান স্থানীয়দের। বিএসএফকেও গ্রামের মানুষ গোটা বিষয়টি জানায়। শুরু হয় তল্লাশি। কিন্তু এখনও পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। রাতে গ্রামে পাহারা দেওয়ারও ব্যবস্থা করেছিল গ্রামের মানুষ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

তাহলে প্রসেনজিৎ বিজেপিতেই যাচ্ছেন? সুকান্ত-সহ বিজেপি নেতারা গেলেন অভিনেতার বাড়িতে
Lakshmir Bhandar: রাজ্যে ৫০০ টাকা বাড়ল লক্ষ্মীর ভাণ্ডার, কবে অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত টাকা?