ক্লাসের মধ্যেই HOD-র কপালে সিঁদুর দিলেন প্রথম বর্ষের ছাত্র, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ কী হল?

Published : Jan 29, 2025, 05:28 PM IST
university classroom marriage

সংক্ষিপ্ত

ক্লাসের মধ্যেই বিয়ে। 

ক্লাসরুমেই কনের সাজে দাঁড়িয়ে রয়েছেন বিভাগীয় প্রধান। আর তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন প্রথম বর্ষের এক পড়ুয়া।

সেই ঘটনার সাক্ষী থাকল আবার ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা। মঙ্গলবার, রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘ম্যাকাউট’-এর হরিণঘাটা ক্যাম্পাসে অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের এই ভিডিওটি ভাইরাল হতেই কার্যত শোরগোল পড়ে গেছে। বিভাগীয় প্রধানকে এরপর ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভারপ্রাপ্ত উপাচার্য তাপস চক্রবর্তী জানিয়েছেন, বিভাগীয় প্রধান ওই মহিলা অধ্যাপকের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে ইতিমধ্যেই। কেন ক্লাসরুমে প্রথম বর্ষের এক পড়ুয়ার সঙ্গে তিনি মালাবদল এবং সিঁদুর দান করেছেন, তা তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। উপাচার্য বলেন, “প্রাথমিকভাবে অভিযুক্ত বিভাগীয় প্রধান জানিয়েছেন যে, এটি তাদের পাঠ্যক্রমে থাকা প্রোজেক্টের অঙ্গ।”

বিশ্ববিদ্যালয়ের একাংশের আবার অভিযোগ, ভিডিওতে যে পড়ুয়াকে দেখা যাচ্ছে, তাঁর সঙ্গে বিভাগীয় প্রধানের বিবাহবর্হিভূত সম্পর্ক গড়ে উঠেছে। এটা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছুদিন ধরে চর্চাও চলছে। ভিডিও প্রকাশ হতেই তাই বিভাগীয় প্রধানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি ছুটিতে পাঠিয়ে দিয়েছে। তবে অভিযুক্ত বিভাগীয় প্রধান এবং ওই পড়ুয়ার হদিশ মিলছে না। ক্লাসের অন্য পড়ুয়ারাও মুখে কুলুপ এঁটেছেন এই বিষয়ে।

কিন্তু এই ঘটনাটি নিয়ে বেশ ভালো বিতর্ক তৈরি হয়েছে। ক্লাসরুমের মধ্যেই বৌ সেজে দাঁড়িয়ে রয়েছেন বিভাগীয় প্রধান। আর তাঁর সিঁথিতেই সিঁদুর পরিয়ে দিচ্ছেন প্রথম বর্ষের এক পড়ুয়া। এ যেন অভাবনীয় এক দৃশ্য।

এবার সেই ঘটনারই সাক্ষী থাকল আবার ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা। মঙ্গলবার, রাজ্যের অন্যতম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘MAKAUT’-এর হরিণঘাটা ক্যাম্পাসে অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের এই ভিডিওটি ভাইরাল হতেই কার্যত শোরগোল পড়ে গেছে। বিভাগীয় প্রধানকে এরপর ছুটিতে পাঠিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন? সব ফাঁস করে যা বললেন শুভেন্দু
মমতার বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুলে রাজ্যপালের দ্বারস্থ শুভেন্দু, দেখুন কী বলছেন