MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Gangasagar Mela 2027: গঙ্গাসাগর মেলায় মিলবে হেলিকপ্টার পরিষেবা, টিকিট কেটেই সরাসরি পৌঁছনো যাবে পুণ্যভূমিতে

Gangasagar Mela 2027: গঙ্গাসাগর মেলায় মিলবে হেলিকপ্টার পরিষেবা, টিকিট কেটেই সরাসরি পৌঁছনো যাবে পুণ্যভূমিতে

Gangasagar Mela 2027: হাতে গোনা আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে গঙ্গাসাগর মেলা। রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম মেলা এটি। যারফলে নির্বিঘ্নে স্নানযাত্রা সম্পন্ন করতে বদ্ধ পরিকর প্রশাসন। নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 14 2026, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
গঙ্গাসাগর মেলা ঘিরে সাজোসাজো রব
Image Credit : Getty

গঙ্গাসাগর মেলা ঘিরে সাজোসাজো রব

এবার গঙ্গাসাগর মেলায় বিশেষ আকর্ষণ হেলিকপ্টার পরিষেবা, টিকিট কেটেই সরাসরি পৌঁছনো যাবে পুণ্যভূমিতে। জানা গিয়েছে, আসন্ন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। মেলার সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরমেলা অফিসে উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন আধিকারিকরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্নে বৈঠক
Image Credit : our own

গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্নে বৈঠক

মুখ্যসচিব মনোজ আগরওয়ালের পৌরহিত্যে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ-সহ বিভিন্ন দফতরের সচিব ও পদস্থ আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক অভিষেক তেওয়ারি এবং ডায়মন্ড হারবার ও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপাররা।

Related Articles

Related image1
Air India Flight Hijack: অফিসের কাজে বিদেশ যেতে নারাজ, কলকাতা-মুম্বই ফ্লাইটে বোমাতঙ্কে গ্রেফতার যাত্রী
Related image2
Gangasagar Mela 2027: গঙ্গাসাগর মেলায় থাকছে না VIP ব্যবস্থা, পুণ্যার্থীদের জন্য বিশেষ ঘোষণা সরকারের
35
মেলায় আগত ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা
Image Credit : our own

মেলায় আগত ভক্তদের জন্য বিশেষ ব্যবস্থা

প্রশাসন সূত্রে খবর, এবারে মেলায় আগত ভক্ত ও পূর্ণ্যার্থীদের জন্য হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা করছে সরকার। জানা গিয়েছে, কারও হাঁটতে অসুবিধা হলে তারা টিকিট কেটে সরাসরি পৌঁছে যেতে পারবেন মেলার মূল প্রাঙ্গনে। তবে টিকিট কেটে এই পরিষেবা মিললেও কত টাকা ভাড়া? সেই বিষয়ে প্রশাসনের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

45
ভক্তদের সুবিধার্থে বাতিল ভিআইপি ব্যবস্থা
Image Credit : our own

ভক্তদের সুবিধার্থে বাতিল ভিআইপি ব্যবস্থা

‘সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার’ এই প্রবাদকে আরও একবার বাস্তবে তুলে ধরতে বড়সড় প্রস্তুতি গঙ্গাসাগর মেলাকে ঘিরে। এবারের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে একাধিক পরিকল্পনা করছে বিজেপি সরকার। আর সেই পরিকল্পনার অন্যতম বড় চমক পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে যাতায়াত থাকা ও খাওয়ার ব্যবস্থা। শুধু তাই নয় মেলায় থাকছে না কোনও ভিআইপি ব্যবস্থা। সাধারণ পুণ্যার্থী থেকে বিশিষ্ট ব্যক্তি সকলের জন্য একই পরিষেবা নিশ্চিত করতে চাইছে প্রশাসন।

55
কী কী পদক্ষেপ প্রশাসনের?
Image Credit : our own

কী কী পদক্ষেপ প্রশাসনের?

প্রথমত রাজ্যে প্রবেশের পর থেকেই পুণ্যার্থীদের অভ্যর্থনা জানানো এবং তাঁদের প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়ার ব্যবস্থা থাকবে। কলকাতা থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিনামূল্যে বাস পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যাতায়াতের চাপ সামলাতে বাড়ানো হবে বাসের সংখ্যা। নদী পারাপারের জন্য অতিরিক্ত লঞ্চের ব্যবস্থাও করা হবে যাতে পুণ্যার্থীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
শুভেন্দু অধিকারী
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Bengal BJP: 'আমাকে জানান, ঢুকিয়ে দেব!' বিজেপির অন্দরে কাদের কড়া হুঁশিয়ারি শমীকের?
Recommended image2
Now Playing
Keya Ghosh On Abhishek Banerjee: 'অভিষেকের জামানা চলে গিয়েছে!' ভবানীপুর থানায় হাজির দিতেই অভিষেককে জামানা কটাক্ষ কেয়া
Recommended image3
Malda Medical College: ফের বিতর্কে মালদা মেডিকেল কলেজ, নিরাপত্তারক্ষীদের হাতে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী
Recommended image4
Weather News: জাঁকিয়ে পড়বে শীত সঙ্গে আবার বৃষ্টি! একেবারে বদলে যাচ্ছে আবহাওয়া, কবে থেকে নামছে পারদ?
Recommended image5
Abhishek Banerjee: সময়ের আগেই ভবানীপুর থানায় অভিষেক, কোন তাঁকে তলব করেছিল পুলিশ
Related Stories
Recommended image1
Air India Flight Hijack: অফিসের কাজে বিদেশ যেতে নারাজ, কলকাতা-মুম্বই ফ্লাইটে বোমাতঙ্কে গ্রেফতার যাত্রী
Recommended image2
Gangasagar Mela 2027: গঙ্গাসাগর মেলায় থাকছে না VIP ব্যবস্থা, পুণ্যার্থীদের জন্য বিশেষ ঘোষণা সরকারের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved