পুজোর আগে কয়েকটা দিন বাকি। তারপরই টানা ছুটি। আর এরই মাঝে রাজ্যের সরকারি কর্মীদের (Government Employees) জন্যে খুশির খবর। কারণ উৎসবের মরসুমে এক ধাক্কায় তাদের বেতন বাড়ল অনেকটাই।
অক্টোবরের শুরু থেকেই টানা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। যা নিয়ে বেজায় খুশি তারা। তবে এরই মাঝে ফের সুখবর। রাজ্যের সরকারি কর্মীদের জন্যে খুশির খবর।
212
কারণ উৎসবের মরসুমে এক ধাক্কায় তাদের বেতন বাড়ল অনেকটাই। তবে সকলের বেতন বৃদ্ধি পায়নি। সরকারি কর্মীদের একাংশের বেতন বৃদ্ধি করেছে রাজ্য (West Bengal Government)।
312
জানিয়ে রাখি, কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। সম্প্রতি সরকার তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
412
জানানো হয়েছে, কন্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না, সেই রকম কিছু কর্মীদের বেতন বাড়ানো হয়েছে।
512
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২০২০ সালের ১৬ অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা আসেন না তাদের বেতন বৃদ্ধি পেয়েছি।
612
কন্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট, ডেটা ম্যানেজার, এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজার, রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বাড়ছে বলে জানানো হয়েছে।
712
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, কন্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টের মাসিক ন্যূনতম বেতন ৬ হাজার টাকা বেড়ে হল ২১ হাজার টাকা। যা আগে ছিল ১৫ হাজার।
812
একই ভাবে এই প্রকল্পের অধীনে কর্মরত ডেটা ম্যানেজারের বেতন বাড়ানো হল ৫০০০ টাকা। যা আগে ছিল ১১ হাজার টাকা। বর্তমানে তা বেড়ে হচ্ছে ১৬ হাজার টাকা।
912
অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন ৪ হাজার বাড়ানো হয়েছে। ১২ হাজার টাকা থেকে বেড়ে তা হচ্ছে ১৬ হাজার টাকা।
1012
রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্টেরও ন্যূনতম বেতনও ৬ হাজার টাকা বাড়ানো হচ্ছে। আগে তাদের মাসিক বেতন ছিল ১৫ হাজার টাকা। এবার বেতন হবে ২১ হাজার টাকা।
1112
রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরের মাসিক বেতন ৫ হাজার টাকা বেড়ে হচ্ছে হয়েছে ১৬ হাজার টাকা। আগে ছিল ১১ হাজার টাকা।
1212
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সকল কর্মীরা ২১ হাজার বেতনে কাজে ঢুকবেন, তাদের বার্ষিক এনহ্যান্সমেন্ট হবে ৮০০ টাকা। পাঁচবছর চাকরি করলে তা বাড়বে। ১০ বছর হয়ে গেলে তখন বছরে এনহ্যান্সমেন্ট হবে ১০০০ টাকা। ১৫ বছরে হবে ১২০০ টাকা।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.