অক্টোবর মাস মানেই দুর্গাপুজোর মাস। এই মাসে লম্বা ছুটি থাকে রাজ্যের সরকারি দফতরে।
211
দুর্গাপুজোর ছুটি
২ অক্টোবর মহালয়া আর গান্ধী জয়ন্তী একই দিনে পড়েছে। তবে এই বুধবার ছুটি পাবেন রাজ্যের সরকারি ও বেসরকারি কর্মীরা।
311
দুর্গাপুজোর ছুটি
৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর ছুটি।
411
লক্ষ্মীপুজো
১৬ অক্টোবর বুধবার লক্ষ্মীপুজোর ছুটি। রাজ্য সরকারের প্রায় সমস্ত অফিসই এই দিন বন্ধ থাকে।
511
সরকারি ছুটি
রাজ্যের অনেক সরকারি অফিস ৯ অক্টোবর থেকে ১৬ অক্টবর পর্যন্ত টানা ছুটি দিয়ে থাকে। দুর্গাপুজো থেকে লক্ষ্মী পুজো পর্যন্ত টানা ছুটি থাকে।
611
বাড়তি ছুটি
সেক্ষেত্র ১৪ ও ১৫ অক্টোবর রাজ্যের সরকারি কর্মীরা বাড়তি ছুটি উপভোগ করতে পারবেন।
711
সরকারি বাড়তি ছুটি
১৭ অক্টোবর এবং ১৮ অক্টোবর রাজ্যের সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতর।
811
কালী পুজো
৩১ অক্টোবর কালীপুজো পড়েছে। এই দিন রাজ্যের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে।
911
স্কুলে ছুটি
অক্টোবর মাসে অনেক স্কুল গোটা মাস ধরেই পুজোর ছুটি দিয়ে দেয়।
1011
স্কুল খোলা
কোনও কোনও স্কুল লক্ষ্মীপুজোর পরে খুললেও কালীপুজো উপলক্ষ্যে বন্ধ রাখে।
1111
অক্টোবর ছুটির মাস
বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো প্রায় গোটা মাস ধরেই লেগে থাকে শারদীয় রেশ। অনেকেই এই ছুটিতে দূরে অবথা কাছেপিঠে ভ্রমণের প্ল্যান করেন।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.