SSC-তে বিপুল নিয়োগ! ১১-১২ হাজার শূন্যপদ, খুব তাড়াতাড়ি কাজ পেতে চলেছেন চাকরি প্রার্থীরা

Published : Jul 02, 2024, 11:57 AM IST
UPSSSC Forest Guard Wildlife Guard posts result 2024 link

সংক্ষিপ্ত

SSC-তে বিপুল নিয়োগ! ১১-১২ হাজার শূন্যস্থান, খুব তাড়াতাড়ি চাকরি পেতে চলেছে চাকরি প্রার্থীরা

রাজ্যে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ। চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। এসএসসির মাধ্যমে সি ও ডি গ্রুপে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে। চলতি বছরেই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া।

সূত্রের খবর, দুটি শ্রেনী মিলিয়ে প্রথম পর্যায়ে অন্তত ১১-১২ হাজার কর্মী নিয়োগ হতে পারে এই রাজ্যে। জানা গিয়েছে, প্রথম পর্যায়ে প্রায় ৮ হাজারের কিছু বেশি কর্মী নিয়োগ করা হবে। গ্রুপ সি পদে নেওয়া হবে তিন-চার হাজার জনকে। অর্থাৎ প্রায় ১২ হাজারের শূন্যপদ রয়েছে ।

প্রতিযোগীতা মূলক পরীক্ষার মাধ্যমেই চলবে নিয়োগ কাজ। শীঘ্রই নতুন একটি বিজ্ঞপ্তি জারি হতে পারে।

জানা গিয়েছে,গ্রুপ সি-তে মূলত লোয়ার ডিভিশন অ্যাসিস্টান্ট নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মধ্যে চলবে বাছাই কাজ। অন্যদিকে এলডিয়ে নিয়োগ কম্পিউটারে লেখা পরীক্ষার মাধ্যমে হবে।

মন্ত্রিসভার বৈঠকে সরকারি দফতরে সি ও ডি গ্রুপে নিয়োগের ছাড়পত্র দিতেই নিয়োগ শুরু করার সিদ্ধান্ত

সম্প্রতি মন্ত্রি সভার বৈঠকে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে সি ও ডি গ্রুপের জন্য কয়েকশো নতুন পদ সৃষ্টি করে নিয়োগের ছাড়পত্র দিয়েছে। সেগুলিও পূরণ করবে এসএসসি।

 

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

ভূমিকম্পে হেলে পড়ল মধ্য কলকাতার একটি বাড়ি? কী বলছে দমকলের কর্মীরা
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই দুলে উঠল CEO দফতর, ভূমিকম্পে থমকে গেল গুরুত্বপূর্ণ কাজ