পুজোর আগে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে জল্পনা। সাধারণ ও তপশিলি মহিলাদের ভাতার পরিমাণ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। যদিও সরকারের তরফ থেকে এখনও কোনও ঘোষণা হয়নি।
দেবী দুর্গা মর্ত্যে আসতে আর মাত্র ১২ দিন মতো বাকি। চারিদিকে চলছে প্রস্তুতি। এদিকে পুজোর আগে সামনে আসছে একাধিক তথ্য। ডিএ বৃদ্ধি থেকে বোনাস- সব নিয়ে প্রায়শই নানান খবর আসছে সামনে। এবার প্রকাশ্যে এল ভাতার খবর।
25
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে একাধিক ভাতা চালু করেছেন। এই রাজ্যের পড়ুয়া থেকে গৃহবধূ সকলে পেয়ে থাকেন ভাতা। তেমনই সুবিধা পান বিভিন্ন প্রকল্পের।
35
এই সকল ভাতা ও প্রকল্পের মধ্যে আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে নানা ভাতা। যার দ্বারা পেয়ে থাকেন আর্থিক সাহায্য। এই সকল ভাতার মধ্যে সব থেকে খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মহিলাদের জন্য চালু করেছেন এই ভাতা। যার দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য।
বাংলার সকল ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন এই ভাতা। বর্তমানে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা করে পেয়ে থাকেন। আর তপশিলি মহিলারা পান ১২০০ টাকা করে। এবার শোনা যাচ্ছে, সাধারণ জাতির মহিলারা ১৫০০ টাকা করে পাবেন। আর তপশিলি মহিলারা ১৮০০ টাকা পাবেন। অধিকাংশই মনে করছেন পুজোর মাসে অর্থাৎ অক্টোবরে ঢুকবে বেশি টাকা।
55
এর আগে একাধিক সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে এই ভাতা উত্তরোত্তর বাড়বে। তাই অনেকে আশা করছেন এবার পুজোর আগে বাড়বে ভাতা। কিন্তু, আপাতত এই নিয়ে কোনও ঘোষণা হয়নি। তবে, সত্য়িই কি পুজোর আগে বাড়বে ভাতা? এই নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.