রাজ্য সরকার আগামী মাস থেকে বিভিন্ন সামাজিক ভাতা বাড়াতে পারে বলে শোনা যাচ্ছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রায় দ্বিগুণ হওয়ার জল্পনা চলছে, যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি।
জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলল। নতুন বছরের প্রথম মাসেই এল নয়া চমক। রাজ্য সরকার এবার বিরাট চমক দিল রাজ্যবাসীকে। দীর্ঘদিন ধরে চলতে থাকা গুজব নিয়ে প্রকাশ্যে এল নয়া তথ্য। শোনা যাচ্ছে, আগামী মাস থেকেই বাড়তে পারে ভাতা।
25
মমতা সরকার ক্ষমতায় আসার পর বাংলায় একাধিক ভাতা চালু করেছে। রাজ্যের মহিলা থেকে বৃদ্ধ এমনকী স্কুল পড়ুয়া সকলের জন্য চালু করেছে একাধিক ভাতা। যার দ্বারা মাসে মিলছে মোটা টাকা। কারও অ্যাকাউন্টে ঢোকে ১০০০ টাকা তো কারও অ্যাকাউন্টে ঢুকছে ১৫০০। আবার কেউ কেউ টাকা পাচ্ছেন এককালীন।
35
মমতা সরকারের চালু করা বিভিন্ন ভাতার মধ্যে উল্লেখযোগ্য হল বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে আরও অনেক কিছু। এই সকল ভাতার দ্বারা কারও অ্যাকাউন্টে ঢোকে হাজার টাকা তো কারও অ্যাকাউন্টে ঢোকে দেড় হাজার। এবার ভাতা নিয়ে এল চমকপ্রদ তথ্য।
মমতা সরকারের চালু করা বিভিন্ন ভাতার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা রাজ্যের মহিলাদের জন্য। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পান ভাতা। সাধারণ জাতির মহিলারা মাসে পান ১০০০ টাকা। তপশিলি জাতির মহিলারা পান ১৫০০ টাকা। এবার শোনা যাচ্ছে প্রায় দ্বিগুণ হচ্ছে ভাতা।
55
প্রকাশ্যে আসা খবর অনুসারে, এই ফেব্রুয়ারি থেকেই বাড়ছে ভাতা। তাও প্রায় দ্বিগুণ। ফেব্রুয়ারি থেকে সাধারণ জাতির মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা। তপশিলি জাতির মহিলারা পাবেন ১৮০০ টাকা। তবে, আপাতত সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা হয়নি। শোনা যাচ্ছে শীঘ্রই বাড়বে ভাতা।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.