MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Lakshmir Bhandar: বিধানসভা ভোটের আগে বন্ধ করা হবে কয়েক হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট?

Lakshmir Bhandar: বিধানসভা ভোটের আগে বন্ধ করা হবে কয়েক হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট?

দোড়গোড়ায় বিধানসভা নির্বাচন ২০২৬। তার আগেই নাকি কয়েক হাজার মহিলার লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যেই মিলছে সেরকম খবর। কেন এই পরিস্থিতি? তালিকায় রয়েছে কাদের নাম? জেনে নিন বিস্তারিত।

2 Min read
Author : Parna Sengupta
Published : Jan 21 2026, 11:29 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : stockPhoto

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের সাধারণ মানুষ এবং মহিলাদের আর্থিক উন্নতির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্পের মধ্যে অন্যতম লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar)। বিধানসভা ভোটের আগে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চা তুঙ্গে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১ হাজার টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতির শ্রেণীর মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান।

Related Articles

Related image1
বাজেটের পরেই নয়া ঘোষণা! বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা! কবে হাতে পাবেন?
Related image2
লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে কমিশন নেওয়ার অভিযোগ, মহিলা জায়গা মতো যেতেই হল 'শায়েস্তা'
37
Image Credit : stockPhoto

এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। প্রতি মাসেই প্রথমের দিকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হয়নি।

47
Image Credit : Asianet News

এদিকে, প্রায়শই শোনা যাচ্ছে যে, বিজেপি ক্ষমতায় এলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বন্ধ করে দেওয়া হবে। এমনকি এই লাইন বিধানসভা ভোটের প্রচারে তৃণমূলের তুরুপের তাস হয়ে উঠেছে! তবে তার আগে খারাপ খবর রাজ্যের মহিলাদের জন্য।

57
Image Credit : social mediia

বিজেপির দখলে থাকা ময়না বিধানসভার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা একদমই পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা। বিগত ৬ মাস ধরে প্রায় ৭ হাজার ২০০ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না বলে জানা গিয়েছে৷ তাঁদের অভিযোগ, বিজেপির সদস্য হওয়ার জন্যই সরকারি প্রকল্প বঞ্চিত হতে হচ্ছে।

67
Image Credit : Asianet News

যদিও এই নিয়ে একাধিক বার জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে৷ কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি। জেলাশাসক একাধিকবার আশ্বাস দিলেও জানুয়ারি মাস প্রায় শেষ হতে চলল কিন্তু এখনো ঢোকেনি টাকা। তাই এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পঞ্চায়েত সমিতির এক সদস্য।

77
Image Credit : stockPhoto

কী বলছেন মামলাকারী?

দায়ের করা জনস্বার্থ মামলা প্রসঙ্গে মামলাকারী সুনীতা মণ্ডল সাহুর দাবি, রাজ্যের সর্বত্র মহিলারা লক্ষীর ভাণ্ডার পাচ্ছেন । কিন্তু যেহেতু বাগচা গ্রাম পঞ্চায়েত ও গোজিনা গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে তাই সেখানকার মহিলা নাগরিকরা পাচ্ছে না কোনো সরকারি প্রকল্পের টাকা। আর এই দ্বিচারিতার কারণে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের এজলাসে মামলা করা হয়।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
SSKM Hospital: এসএসকেএম হাসপাতালে বিপত্তি, মাথায় গাছ ভেঙে পড়ে চরম পরিণতি মহিলার
Recommended image2
Now Playing
Park Street Footpath: 'আমার হয়তো আরও বুঝিয়ে বলা উচিৎ ছিল...' পাল্টা জবাবে আর কী বললেন অগ্নিমিত্রা?
Recommended image3
Nabanna Bonus: সেপ্টেম্বরে ঢুকবে ৭৪০০ টাকার অ্যাড-হক বোনাস! কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের
Recommended image4
ফের রাজ্যের স্কুল-কলেজগুলিতে NCC প্রশিক্ষণ চালু হবে? প্রতিরক্ষা মন্ত্রকের কর্মসূচিতে বড় দাবি শুভেন্দুর
Recommended image5
Now Playing
Annapurna Yojana: সেপ্টেম্বরে কারা পাবেন অন্নপূর্ণার টাকা? বড় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর! কী বললেন?
Related Stories
Recommended image1
বাজেটের পরেই নয়া ঘোষণা! বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা! কবে হাতে পাবেন?
Recommended image2
লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে কমিশন নেওয়ার অভিযোগ, মহিলা জায়গা মতো যেতেই হল 'শায়েস্তা'
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved