মমতা সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির খবর শোনা যাচ্ছে। বিভিন্ন মহলের দাবি অনুযায়ী, সাধারণ ও তপশিলি জাতির মহিলাদের মাসিক ভাতা বেড়ে যথাক্রমে ১৫০০ ও ১৮০০ টাকা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি।
মমতা সরকার ক্ষমতা আসার পর থেকে এই রাজ্যে একের পর এক ভাতা চালু করেছে। রাজ্যবাসীদের দিয়ে থাকেন আর্থিক সাহায্য। এর দ্বারা প্রতি মাসে উপকৃত হন সকল স্তরের মানুষ। এই রাজ্যে বৃদ্ধ থেকে পড়ুয়া সকলের জন্য চালু আছে বিভিন্ন ভাতা। এবার এই ভাতা নিয়ে এল সুখবর।
25
মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের মহিলাদের জন্য বিস্তর সুবিধা নিয়ে এসেছেন। চালু করেছেন ভাতা। বর্তমানে রাজ্যের মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। যা ২৬ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য চালু করা হয়েছে।
35
এছাড়াও এই রাজ্যে চালু আছে কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্প। এই সকল প্রকল্পের দ্বারা মেলে আর্থিক সাহায্য। এরই সঙ্গে এই রাজ্যে চালু আছে লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের সাধারণ জাতির মহিলারা পেয়ে থাকেন ১০০০ টাকা করে, তেমনই তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা। এবার শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা।
বিভিন্ন মহলে দাবি করেছে এবার বাড়বে ভাতা। এবার থেকে সাধারণ জাতির মহিলারা পাবেন ১৫০০ টাকা করে, তেমনই তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন। শোনা যাচ্ছে, এই ডিসেম্বর থেকেই বাড়বে ভাতা।
55
তবে, আপাতত মেলেনি কোনও নিশ্চিত খবর। তবে, শোনা যাচ্ছে ডিসেম্বরেই বাড়বে ভাতা। যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা। তেমনই যাদের ব্যাঙ্কে KYC জমা দেওয়া আছে তাদের ভাতা বাড়বে। তবে, এখনও সরকারের পক্ষ থেকে কোনও ঘোষণা করা হয়নি।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.