MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mithu Mukherjee Passes Away
UPI Payments Incur Charges
DA Arrears News
Lionel Scaloni
Ajker Rashifal
Kolkata Weather
What is APAAR ID?
West Bengal Next 7 Days Weather
Annapurna Yojana
Digital Birth Certificate
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার? ভাতা নিয়ে বিরাট আপডেট!

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার? ভাতা নিয়ে বিরাট আপডেট!

২০২১ সাল থেকে সূচনা হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বর্তমানে সারা রাজ্যে রমরমিয়ে চলছে। এবার নিয়ে সম্প্রতি নতুন খবর সামনে আসছে। জানা যাচ্ছে যে, এই সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে নাকি বাড়ছে টাকার পরিমাণ!

3 Min read
Author : Parna Sengupta
Published : Oct 09 2025, 04:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায় নানা ধরনের প্রকল্প চালু করেছেন। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, বার্ধক্য ভাতা, রূপশ্রী এগুলি অন্যতম। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারন মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং তপশিলি বা উপজাতির মহিলারা ১২০০ টাকা পেয়ে থাকেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Social media

তবে এবার মিলেছে দারুণ খবর! পশ্চিমবঙ্গ সরকারের সবথেকে জনপ্রিয় প্রকল্প লক্ষীর ভান্ডারের আওতায় নাকি টাকা বাড়তে চলেছে। শোনা যাচ্ছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই নাকি লক্ষীর ভান্ডার প্রকল্পের ভাতা ১৫০০ থেকে ২০০০ টাকা করা হতে পারে! আদৌ কি তাই?

Related Articles

Related image1
Lakshmir Bhandar: দারুণ খবর! পুজোর আগেই কি দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? জেনে নিন বিস্তারিত
Related image2
Lakshmir Bhandar: পুজোর আগে কত টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? প্রকাশ্যে এল নয়া জল্পনা
310
Image Credit : stockPhoto

জানিয়ে রাখি, ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর রাজ্যের সাধারণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য এই লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করেছিল। এই প্রকল্পের আওতায় রাজ্যের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হয়।

410
Image Credit : stockPhoto

আর এই প্রকল্পের টাকা প্রতিমাসের প্রথম সপ্তাহেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। মূলত রাজ্যের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার জন্যই এই প্রকল্প। প্রসঙ্গত, এই প্রকল্প যখন প্রথমে শুরু হয়েছিল, তখন সাধারণ শ্রেণীর মহিলারা পেতেন প্রতিমাসে ৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা পেতেন প্রতিমাসে ১০০০ টাকা করে।

510
Image Credit : Asianet News

তবে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের ভাতা বাড়ানো হয়। তখন থেকে সাধারণ শ্রেণীর মহিলাদেরকে ১০০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদেরকে ১২০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে।

610
Image Credit : Social Media

কারা এই প্রকল্পের জন্য যোগ্য?

এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই মহিলাদের কিছু যোগ্যতা পূরণ করতে হয়। প্রথমত, তাদেরকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হয়। দ্বিতীয়ত। মহিলাদের বয়স হতে হয় ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। তৃতীয়ত, পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ ১০ হাজার টাকার কম হতে হয়।

710
Image Credit : stockPhoto

তবে পরিবারে কমপক্ষে একজন আয়কর প্রদানকারী সদস্য থাকলে আবেদন করা যায় না। এমনকি আবেদনকারীর নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হয় আর অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার কার্ড যুক্ত থাকতে হয়।

810
Image Credit : social mediia

বাড়ছে লক্ষীর ভান্ডারের ভাতা?

বর্তমানে যে হারে মুদ্রাস্ফীতি ও খরচের চাপ বাড়ছে, তাতে ১০০০ টাকা বা ১২০০ টাকায় সংসার চালানো সত্যিই দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। তাই বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছে যে, আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্পের ভাতা বাড়িয়ে ১৫০০ থেকে ২০০০ টাকা করা হতে পারে।

910
Image Credit : facebook

যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে এ বিষয়ে কোনওরকম নোটিশ আসেনি। সবটা গুঞ্জনের উপর নির্ভর করছে। এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী ভোট ব্যাঙ্ককে শক্তিশালী করার জন্য বিধানসভা নির্বাচনের আগে হয়তো এই প্রকল্পের ভাতা বাড়াতে পারে। যদিও সবটা সময়ে বলা যাবে। এখনই নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।

1010
Image Credit : facebook

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় আরও ৫ লক্ষ মহিলাকে অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছিল। আর এই সম্প্রসারণের ফলে বর্তমানে ২.২ কোটি মহিলার পাশাপাশি আরও অতিরিক্ত ৫ লক্ষ মহিলা আর্থিক সহায়তা পাবেন। তবে ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ভাতা বাড়ে কিনা, সবটাই নির্ভর করছে রাজ্য সরকারের সিদ্ধান্তের উপরই।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: Weather Report: বাড়ছে নিম্নচাপের দাপট, মঙ্গলবার ভারী বৃষ্টি কোন কোন জেলায়? জেনে নিন
Recommended image2
Durga puja Bonus: পুজোর আগেই চা শ্রমিকদের মুখে হাসি, অ্যাকাউন্টে ঢুকল বোনাসের টাকা
Recommended image3
একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যোগ দেবেন কোন কোন অনুষ্ঠানে?
Recommended image4
Weather Report: বাড়ছে নিম্নচাপের দাপট, মঙ্গলবার ভারী বৃষ্টি কোন কোন জেলায়? জেনে নিন
Recommended image5
Bekar Bhata Application: এই ৮ ডকুমেন্ট ছাড়া করা যাবে না আবেদন, যুবশক্তি প্রকল্প নিয়ে প্রকাশ্যে বড় খবর
Related Stories
Recommended image1
Lakshmir Bhandar: দারুণ খবর! পুজোর আগেই কি দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? জেনে নিন বিস্তারিত
Recommended image2
Lakshmir Bhandar: পুজোর আগে কত টাকা বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা? প্রকাশ্যে এল নয়া জল্পনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved