Kaliaganj News: কালিয়াগঞ্জের ঘটনার ব্যাখ্যা দিতে সাত দিনের মধ্যে জেলাশাসক, পুলিশ সুপার এবং আইজিকে দিল্লিতে তলব, জারি হল নোটিশ

Published : Apr 28, 2023, 11:13 AM IST
Kaliaganj

সংক্ষিপ্ত

কিশোরীকে গণ ধর্ষণ ও খুনের ঘটনার পরই ঘটনাস্থ পরিদর্শন করতে পৌঁছয় জাতীয় তফসিলি জাতি কমিশনের আধিকারিকরা। তবে বৃহস্পতিবার জাতীয় তফসিলি জাতি কমিশনের উপাধ্যক্ষ অরুণ হালদার জানিয়েছেন পুলশের সহযোগিতা করছে না।

নাবালিকাকে ধর্ষণ ও খুনেরর অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। এবার এই মর্মে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। সাত দিনের মধ্যে দিল্লিতে জারি করল জাতীয় তফসিলি জাতি কমিশনের অফিসে হাজিরা দিতে হবে উত্তরবঙ্গ পুলিশের আইজি, উত্তর দিনাজপুরের পুলিশ সুপার ও জেলাশাসককে। শুক্রবার এমনই নোটিস জারি করল জাতীয় তফসিলি জাতি কমিশন। গোটা ঘটনার ব্যাখা ও বিশদ বিবরণ দিতে হবে কমিশনকে। কিশোরীকে গণ ধর্ষণ ও খুনের ঘটনার পরই ঘটনাস্থ পরিদর্শন করতে পৌঁছয় জাতীয় তফসিলি জাতি কমিশনের আধিকারিকরা। তবে বৃহস্পতিবার জাতীয় তফসিলি জাতি কমিশনের উপাধ্যক্ষ অরুণ হালদার জানিয়েছেন পুলশের সহযোগিতা করছে না।

গত বৃহস্পতিবার জাতীয় তফসিলি জাতি কমিশনের উপাধ্যক্ষ অরুণ হালদার জানিয়েছেন রাজ্য পুলিশ অসহোযোগিতা করছে। জেলাশাসক, এসপি তো দূরের কথা, তদন্তকারী অফিসারও দেখা করছেন না। তাঁর কথায়,'নোটিসে সাড়া দিয়ে না এলে, কমিশনের সমন পাঠানো এবং প্রয়োজনে গ্রেফতারি পরোয়ানা জারির ক্ষমতা রয়েছে।' প্রসঙ্গত বৃহস্পতিবার যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। বৃহস্পতিবার কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম থেকে উদ্ধার হল যুবকের গুলিবিদ্ধ দেহ। মৃতের নাম মৃত্যুঞ্জয় বর্মন, বয়স ৩৩ বছর। জানা যাচ্ছে মৃত যুবক স্থানীয় বিজেপি পঞ্চায়েত সদস্যের ভাইপো। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় পুলিশকেই কাঠগড়ায় তুলছে বিরোধী দলনেতা। পুলিশের বিরুদ্ধে যুবককে খুনের অভিযোগ আনছেন শুভেন্দু অধিকারী। সেই সুরেই সুর মেলালেন রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীও। তাঁর দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশেই পুলিশ বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার চালাচ্ছে ও গ্রেফতার করছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার কালিয়াগঞ্জে বন্ধ হল ইন্টারনেট পরিষেবা। ভুয়ো খবর ছড়ানো রুখতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। উল্লেখ্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কালিয়াগঞ্জ নিয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন খবর। এই পরিস্থিতিতে যাতে কোনও মতেই ভুয়ো খবর বা কোনও রকমের প্ররোচনামূলক তথ্য না ছড়িয়ে পরে সে দিকে বিশেষ নজর রাখছে প্রশাসন। আগামী কয়েকদিনও কালিয়াগঞ্জে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। প্রসঙ্গত কালিয়াগঞ্জ প্রসঙ্গে বুধবার বিস্ফোরক মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহার থেকে লোক এনে অশান্তি করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। মহিলা পুলিশ কর্মীদের গায়েও হাত তোলা হয়েছে এমকি সরকারি ও বেসরকারি সম্পত্তিও নষ্ঠ করা হয়েছে বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন -

কালিয়াগঞ্জে গুলিকাণ্ডে যুবকের মৃত্যুর প্রতিবাদে উত্তাল বাংলা, জেলায় জেলায় বিজেপি বনাম তৃণমূলের লড়াই

কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃত্যু ঘিরে রাজনীতি চরমে, সরব শুভেন্দু অধিকারী থেকে অমিত মালব্য

কালিয়াগঞ্জের আক্রান্ত সিভিক পুলিশের মৃত্যু শিলিগুড়িতে, ক্রমশই জটিল হচ্ছে পরিস্থিতি

PREV
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.
click me!

Recommended Stories

SIR Voter List 2026: মধ্যরাতে প্রকাশিত হল সাপ্লিমেন্টারি লিস্ট, নাম বাদ গেল কতজনের? বড় আপডেট
West Bengal Election 2026: দাবাং মোডে নির্বাচন কমিশন ৭৩ জন রিটার্নিং অফিসারকে ছেঁটে ফেলল ECI