বড়সড় পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের। লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা থেকে হাজার হাজার নাম বাদ দেওয়া হয়েছে। মে মাস থেকেই নয়া তালিকা অনুযায়ী দেওয়া হবে এই ভাতার টাকা! কারা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার, জানিয়ে দিল নবান্ন। দেখে নিন তালিকা।
লক্ষীর ভান্ডার প্রকল্পটি ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন।
512
তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়। এখন সাধারণ শ্রেণীর মহিলারা ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা ১২০০ টাকা করে ভাতা পান।
612
সম্প্রতি প্রকল্পের তালিকা থেকে বহু মহিলার নাম বাদ দেওয়া হচ্ছে, যা অনেক মহিলার কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
712
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে নাম বাদ পড়ার পিছনে সরকার নির্দিষ্ট কিছু কারণ উল্লেখ করেছে, যেগুলির জন্য এই প্রকল্প থেকে নাম বাদ পড়ছে।
812
অনেক মহিলার নামে একাধিক ব্যাংক একাউন্ট রয়েছে। এই সমস্ত মহিলাদের নাম এই তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে।
912
কিছু আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় ভুয়ো জাতিগত শংসাপত্র জমা দিয়ে প্রকল্পের সুবিধা নিয়েছিলেন। সেই সমস্ত আবেদনকারীদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
1012
যাদের ব্যাঙ্ক একাউন্টে KYC সম্পন্ন করা নেই তাদের এই প্রকল্পের সুবিধা থেকে বাদ দেওয়া হয়েছে।
1112
ব্যক্তিগত ব্যাংক একাউন্ট ছাড়া জয়েন্ট একাউন্ট যে সমস্ত মহিলারা ব্যবহার করেছেন তাদের নাম এই প্রকল্প থেকে বাতিল করা হচ্ছে।
1212
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ন্যূনতম বয়স ২৫ বছর। কিছু আবেদনকারী বয়সের প্রমাণপত্রে ভুয়া তথ্য ব্যবহার করায় তাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে।
West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.