MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Winter Alerts: শীতের আমেজের মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস, বৃহস্পতিবার থেকেই হাওয়া বদল বঙ্গের

WB Winter Alerts: শীতের আমেজের মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস, বৃহস্পতিবার থেকেই হাওয়া বদল বঙ্গের

WB Winter Alerts: কার্ত্তিক মাস শেষ। পয়লা অগ্রহায়ণে বাতাসে হালকা শীতের আমেজ লাগলেও বেলা বাড়তেই উধাও শীত। তবে হিমেল হাওয়া গায়ে লাগলেও ফের নিম্নচাপের ভ্রুকূটি। ফলে কবে থেকে বঙ্গে পারদ পতন? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

2 Min read
Author : Moumita Poddar
Published : Nov 18 2026, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আজকের আবহাওয়ার আপডেট
Image Credit : ai

আজকের আবহাওয়ার আপডেট

শীতের হালকা আমেজ শুরু হতেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। বৃহস্পতিবার এটি অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। সরাসরি বাংলায় এর প্রভাব না পড়লেও বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে। জেনে নিন বুধবার রাজ্যের আবহাওয়া কেমন থাকবে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
Image Credit : Gemini తో రూపొందించిన ప్రతీకాత్మక చిత్రం

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

বুধবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। বৃহস্পতিবার এই জেলাগুলির পাশাপাশি ঝাড়গ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা।

Related Articles

Related image1
Chorbagan Case: কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে মুখ খোলার জের, শোকজ ৮ ইন্টার্ন চিকিৎসক
Related image2
WB Weather Alerts: জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা? দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ফের ঘনীভূত গভীর নিম্নচাপ
36
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : Gemini తో రూపొందించిన ప్రతీకాత్మక చిత్రం

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। সকাল থেকেই শহরের দু-এক জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত এমন আবহাওয়া চলতে পারে।

46
উত্তরবঙ্গের আবহাওয়া
Image Credit : Gemini తో రూపొందించిన ప్రతీకాత్మక చిత్రం

উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলিতে আবহাওয়া শুকনো থাকবে। এর আগে মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

56
বাংলায় দুর্যোগের আশঙ্কা
Image Credit : Asianet News

বাংলায় দুর্যোগের আশঙ্কা

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় 'আখভান' আগামী ১৯ নভেম্বর অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২০ নভেম্বর শুক্রবার দুপুরে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৫ কিলোমিটার বেগে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়বে। এর প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

66
১৪৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়
Image Credit : AI Generated

১৪৫ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়

অতি তীব্র ঘূর্ণিঝড় আখভান ২০ নভেম্বর শুক্রবার দুপুরের মধ্যে অতি শক্তিশালী (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম) ঘূর্ণিঝড় রূপে স্থলভাগে প্রবেশ করবে। ল্যান্ড ফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার হতে চলেছে। সেই সময় জাস্টিং স্পিড অর্থাৎ ঝোড়ো হাওয়ার গতি ১৪৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও তুন্নির মধ্যবর্তী উপকূলে শুক্রবার আনুমানিক বেলা ১০ টা থেকে ১১ টা নাগাদ এটির ল্যান্ডফলের পূর্বাভাস।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
আজকের আবহাওয়া
বাংলা খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chorbagan Case: কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে মুখ খোলার জের, শোকজ ৮ ইন্টার্ন চিকিৎসক
Recommended image2
কলকাতা পুলিশে বড়সড় রদবদল! ৭৯০ পদে নতুন ব়্যাফ ব্যাটালিয়ন গড়ার অনুমোদন নবান্নের
Recommended image3
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আবেদন 'Rejected'? কতদিনের মধ্যে ফের করা যাবে আবেদন? রইল পদ্ধতি
Recommended image4
Ajker Bangla News Live: WB Winter Alerts - শীতের আমেজের মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস, বৃহস্পতিবার থেকেই হাওয়া বদল বঙ্গের
Recommended image5
Mamata Banerjee: মমতার কালীঘাটের বাড়িতে গেল দমকলের নোটিস, কী নির্দেশ?
Related Stories
Recommended image1
Chorbagan Case: কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে মুখ খোলার জের, শোকজ ৮ ইন্টার্ন চিকিৎসক
Recommended image2
WB Weather Alerts: জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টিতে ভিজবে বাংলা? দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ফের ঘনীভূত গভীর নিম্নচাপ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved